Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ, কমেছে মজুরি বৃদ্ধির হার

ডে-নাইট নিউজ | অর্থনীতি ডেস্ক দেশে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সার্বিক মূল্যস্ফীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৪ শতাংশে। আগস্টে এ হার ছিল ৮ দশমিক ২৬ শতাংশ।

মূলত খাদ্যপণ্যের দাম বাড়ার কারণেই সেপ্টেম্বরে মূল্যস্ফীতির হার কিছুটা বেড়েছে। তবে একই সময়ে কমেছে মজুরি বৃদ্ধির হার। ফলে মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়লেও আয়ের প্রবৃদ্ধি হয়েছে তুলনামূলক কম।

বুধবার (৭ অক্টোবর) সেপ্টেম্বর মাসের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) ও মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করে বিবিএস।

বিবিএসের হিসাবে, সেপ্টেম্বরে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৭ দশমিক ২২ শতাংশ, যা আগস্টে ছিল ৭ দশমিক ০২ শতাংশ। বিপরীতে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি সামান্য কমে ৯ দশমিক ৩০ শতাংশে নেমেছে। আগস্টে এ হার ছিল ৯ দশমিক ৩২ শতাংশ।

গ্রামীণ এলাকাতেও মূল্যস্ফীতির হার বেড়েছে। সেপ্টেম্বরে সেখানে সাধারণ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৮ শতাংশ, যা আগস্টে ছিল ৮ দশমিক ৩১ শতাংশ। গ্রামে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ৭ দশমিক ০১ শতাংশ থেকে বেড়ে ৭ দশমিক ১৮ শতাংশ হয়েছে।

শহরাঞ্চলে সেপ্টেম্বরে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ২৬ শতাংশ, যা আগের মাসে ছিল ৮ দশমিক ২০ শতাংশ। এ সময়ে শহরে খাদ্যপণ্যের মূল্যস্ফীতিও ৭ দশমিক ০৪ শতাংশ থেকে বেড়ে ৭ দশমিক ২৫ শতাংশে উঠেছে।

এদিকে মূল্যস্ফীতি বাড়লেও জাতীয় পর্যায়ে সাধারণ মজুরি বৃদ্ধির হার কমেছে। বিবিএসের মজুরি হার সূচক অনুযায়ী, সেপ্টেম্বরে মজুরি বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। আগস্টে এ হার ছিল ৮ দশমিক ০৫ শতাংশ।

খাতভেদে সেপ্টেম্বরে কৃষিতে মজুরি বেড়েছে ৭ দশমিক ৮৯ শতাংশ, শিল্পে ৭ দশমিক ৮৬ শতাংশ এবং সেবা খাতে ৮ দশমিক ০৭ শতাংশ।

দেশের ৬৪ জেলার ১৪৩টি হাট-বাজার থেকে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের ভিত্তিতে এসব পরিসংখ্যান তৈরি করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

পাঠকের মন্তব্য

আপনার মতামত লিখুন এবং অন্য পাঠকদের সঙ্গে আলোচনা করুন।

০ মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই

এই সংবাদে প্রথম মন্তব্যটি আপনিই করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

1

নয় গুলিতে আহত হওয়ার দাবি ভুয়া, হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির

2

ঝিনাইদহে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত

3

ফুলবাড়ীতে জাতীয় যুব দিবসে আমরা করব জয় যুব সমাজকল্যাণ সংস্থার

4

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

5

প্রতিটি ইউনিয়নে মাঠ তৈরির নির্দেশ, দুই মাসে হবে ১ হাজার খেলা

6

বোর্ড বই কেজি দরে বিক্রি: সেই প্রধান শিক্ষককে শোকজ, তদন্ত কম

7

বিচারকদের ক্ষমতা কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প প্রশ

8

জয়পুরহাটে পৃথক অভিযানে ১৮৪ বোতল ফেনসিডিল ও কাফ সিরাপসহ চারজ

9

ফতুল্লায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে তৎপর ওসি মাহবুব আলম ‎

10

নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আইজিপি আলী হোসেন ফকির ‎ ‎

11

খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা হত্যার পর মামলা তুলে

12

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপি নয়ন ও স্ত্রীর বিরুদ্ধে

13

ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, আজই শুরু হতে পারে অভিযান

14

টঙ্গীতে ওষুধ কারখানার কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ই

15

খাজাঞ্চিবাসী উন্নয়ন বঞ্চিত থাকবে না: বিশ্বনাথের খাজাঞ্চিতে এ

16

ইরানে নতুন হামলায় নেতানিয়াহুর তৎপরতা, এখনো সম্মতি দেননি ট্রা

17

মুক্তিযোদ্ধাদের সম্মান-মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বান রাষ্ট্র

18

মেয়াদ পেরিয়েছে রেলের ১১৫ মিটারগেজ ইঞ্জিন, সংকট কাটাতে আসছে ৮

19

ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের রাস্তা নির্মানে ঘাপলাবাজী

20