Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছুটির দিনেও দূষিত ঢাকার বাতাস, বিশ্বে পঞ্চম অবস্থানে রাজধানী

ডে-নাইট নিউজ | অনলাইন ডেস্ক  ছুটির দিনেও ঢাকার বাতাসের মানে স্বস্তি নেই। বায়ুমান সূচকে (একিউআই) ১৭২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এ স্কোর অনুযায়ী, ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত সূচক থেকে এ তথ্য জানা গেছে।

তালিকায় ২১৭ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দ্বিতীয় অবস্থানে থাকা মালয়েশিয়ার কুয়ালালামপুরের স্কোর ২১০। এ ছাড়া ১৮৬ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর তৃতীয় এবং ১৭৫ স্কোর নিয়ে ভিয়েতনামের হ্যানয় চতুর্থ অবস্থানে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোর হলে বাতাস অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ৩০১ ছাড়ালে বাতাসের মানকে দুর্যোগপূর্ণ বলা হয়।

বাংলাদেশে বায়ুমান সূচক নির্ধারণে দূষণের পাঁচটি উপাদান বিবেচনা করা হয়। এগুলো হলো—বস্তুকণা পিএম১০ ও পিএম২.৫, নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও২) এবং ওজোন (ও৩)।

বায়ুদূষণের এমন পরিস্থিতিতে বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি ও শ্বাসকষ্টে ভোগা মানুষের সতর্ক থাকা জরুরি।

পাঠকের মন্তব্য

আপনার মতামত লিখুন এবং অন্য পাঠকদের সঙ্গে আলোচনা করুন।

০ মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই

এই সংবাদে প্রথম মন্তব্যটি আপনিই করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

1

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

2

দেশে হামে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩০০-এর কাছাকাছি, নতুন রোগী

3

সংসদ অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

4

পাসপোর্ট অধিদপ্তরে অভিযোগের পাহাড়, গুরুত্বপূর্ণ পদে প্রভাবশা

5

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, সন্দেহভা

6

নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

7

মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন

8

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার ১১ জেলের অর্থদন্ড

9

জয়পুরহাটে ৪৬০ এতিম শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

10

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

11

সিলেটে এ বছর ৬৩৬ স্থানে দুর্গাপূজা হচ্ছে

12

কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানে

13

৮১ বছরে জাতিসংঘ: মানবতার কল্যাণে কার্যকর জাতিসংঘ চাই

14

ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, আজই শুরু হতে পারে অভিযান

15

৩০ লাখ টাকা ঘুষের গুঞ্জন, ১০ মিনিট আগে নিয়োগ পরীক্ষা স্থগিত!

16

ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

17

অভিনয়ে বিরতি, ব্যবসায় হাজার কোটি রুপি: যেভাবে ধনকুবের জুহি চ

18

ডেঙ্গুতে এক দিনে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৫

19

নোবিপ্রবিতে মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস আন

20