Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

পূজায় আসছে রোমান্টিক-কমেডি নাটক ‘কাজের মেয়ে কারিশমা’

‎বিনোদন ডেস্ক : ‎ ‎পূজার আনন্দে হাসির খোরাক নিয়ে আসছে নাটক ‘কাজের মেয়ে কারিশমা’ ‎পূজার ছুটিতে দমফাটানো হাসি নিয়ে আসছে ‘কাজের মেয়ে কারিশমা’ ‎পূজার বিনোদনে নতুন চমক ‘কাজের মেয়ে কারিশমা’ ‎গল্পে রোমান্স, ঘটনায় হাসি—পূজায় আসছে ‘কাজের মেয়ে কারিশমা’ ‎ ‎শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রচারিত হতে যাচ্ছে বিশেষ নাটক ‘কাজের মেয়ে কারিশমা’। আগামী কাল ১৫ অক্টোবর, বৃহস্পতিবার দুপুর ২টায় ইউটিউব চ্যানেল ‘সিনেপ্লাস’-এ নাটকটি মুক্তি পাবে। ‎ফরিদ উদ্দিন মোহাম্মদের রচনা ও পরিচালনায় রোমান্টিক-কমেডি ঘরানার এই নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন শায়লা সাথি। তাঁর বিপরীতে দেখা যাবে তরুণ অভিনেতা আবিদ বিন পারভেজ প্রান্তকে। নাটকটিতে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পারভেজ সুমন, শামীম মোল্লা, সায়কা আহমেদ, সাবরিনা জারিন মিতুসহ অনেকেই। ‎নাটকটি প্রসঙ্গে নির্মাতা ফরিদ উদ্দিন মোহাম্মদ বলেন, “রোমান্টিক-কমেডি ঘরানায় এটিই আমার প্রথম লেখা ও নির্মাণ। 



এর আগে আমার কাজগুলো সাধারণত জীবনবোধ, সাহিত্য ও কবিতাভিত্তিক ছিল, তবে এবারের কাজটা একেবারেই বিপরীত। কাজটি করতে গিয়ে আমরা ভীষণ আনন্দ পেয়েছি এবং শিল্পীরাও অসাধারণ অভিনয় করেছেন। আশা করি, দর্শক নাটকটি খুব উপভোগ করবেন।” ‎‘কারিশমা’ চরিত্রটি নিয়ে অভিনেত্রী শায়লা সাথি বলেন, “চরিত্রটি একেবারেই ভিন্নমাত্রার। একটি বিশেষ উদ্দেশ্যে খুব আধুনিক এক মেয়ে কাজের মেয়ে সেজে ওই বাসায় আসে। পুরো গল্পটি হাস্যরসের মধ্য দিয়ে এগিয়ে যায়। শুটিংয়ের পুরো সময়জুড়ে আমরা পুরো টিম দারুণ মজা করেছি। আশা করি, দর্শকরা এবার একদম ব্যতিক্রমী ও নির্ভেজাল বিনোদন পাবেন।” ‎নাটকের অপর প্রধান চরিত্র রূপায়নকারী অভিনেতা আবিদ বিন পারভেজ প্রান্ত বলেন, “অনেক দিন পর দারুণ ও ভিন্নধর্মী একটি স্ক্রিপ্টে কাজ করলাম। নির্মাতা আমাদের দারুণ সাপোর্ট দিয়েছেন এবং তাঁর সাথে কাজের অভিজ্ঞতাও খুব সুন্দর। দর্শকের জন্য এটি একটি পরিপূর্ণ ও উপভোগ্য প্রযোজনা হবে।” ‎উৎসবের আবহকে আরও রঙিন ও আনন্দময় করে তুলতে ‘কাজের মেয়ে কারিশমা’ নাটকটি দর্শকহৃদয়ে এক চিলতে হাসির খোরাক যোগাবে বলে আশা প্রকাশ করছে পুরো নাট্যদল। সামাজিক প্রেক্ষাপটের ভেতরে লুকিয়ে থাকা চমৎকার এই হাস্যরসাত্মক গল্পটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

পাঠকের মন্তব্য

আপনার মতামত লিখুন এবং অন্য পাঠকদের সঙ্গে আলোচনা করুন।

০ মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই

এই সংবাদে প্রথম মন্তব্যটি আপনিই করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা, জানালেন জামায়াত আমি

1

পিকআপের বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

2

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস ১৯৭১ সালে আজকে দিনে শহীদ হয়েছিলেন ১

3

সোনাইমুড়ীতে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি, আহত ৬০ বছর বয়সী জ

4

অসুস্থ নাজির কামরুল ইসলামের সুস্থতা কামনায় দোয়া, উদ্বিগ্ন সহ

5

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি পুনর্গঠনে বাধা দেওয়ার হুঁশিয়ারি ই

6

পরীক্ষামূলক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার অনলাইন ও মাল্টিমিডিয়া

7

ছুটির দিনেও দূষিত ঢাকার বাতাস, বিশ্বে পঞ্চম অবস্থানে রাজধানী

8

খাজাঞ্চিবাসী উন্নয়ন বঞ্চিত থাকবে না: বিশ্বনাথের খাজাঞ্চিতে এ

9

নতুন চালানে পুরোনো বীজ আলু, আক্কেলপুরে ব্র্যাকের বীজ বিক্রি

10

ধর্ম-বর্ণ নয়, নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই লক্ষ্

11

‎জয়পুরহাটের ডিসিকে ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি ছাত্রদলের

12

এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম বাড়তেই সিলেটে দেখা দিয়েছে সংকট

13

জয়পুরহাটে জুয়ার আসর থেকে ৫ জুয়াড়ি গ্রেপ্তার

14

মধ্যবর্তী নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত ট্রাম্প

15

COP31 সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহম

16

ডেঙ্গুতে এক দিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৭১

17

বিদায়ী ম্যাচে মেসির ঝলক, এক গোল ও দুই অ্যাসিস্টে আর্জেন্টিনা

18

অসম্পূর্ণ খালেই চূড়ান্ত বিল: ৩০ লাখ টাকা ভাগবাটোয়ার অভিযোগ

19

সিলেটস্থ তাহিরপুর সমিতির কমিটি গঠন

20