Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জ যুবদলে নতুন কমিটির গুঞ্জন, ত্যাগী নেতৃত্বের প্রত্যাশায় তৃণমূল

 ‎ ‎ডে নাইট নিউজ : ‎ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা জোরালো হচ্ছে। তবে এ বিষয়ে কেন্দ্রীয়ভাবে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, নতুন নেতৃত্ব নির্বাচনে ত্যাগ, আন্দোলন-সংগ্রামে ভূমিকা, সাংগঠনিক দক্ষতা ও পরিচ্ছন্ন ভাবমূর্তিকে প্রাধান্য দিতে হবে। ‎ ‎দীর্ঘদিন ধরে আহ্বায়ক কমিটির মাধ্যমে কার্যক্রম চলায় নতুন নেতৃত্ব নিয়ে নেতাকর্মীদের মধ্যে আগ্রহ বেড়েছে। সম্ভাব্য পদপ্রত্যাশীরাও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ ও সাংগঠনিক তৎপরতা বাড়িয়েছেন। আগামী ২৭ ও ২৮ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরেও তাঁদের সক্রিয়তা দেখা যাচ্ছে। ‎ ‎মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল জানিয়েছেন, নতুন কমিটি গঠনের কোনো প্রক্রিয়া চলছে কি না, তা তাঁর জানা নেই। 


নেতৃত্ব নির্বাচনের বিষয়ে কেন্দ্রই সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। ‎ ‎অন্যদিকে যুবদল নেতা মশিউর রহমান রনি বলেন, আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের ভূমিকা কেন্দ্রীয় নেতৃত্বের জানা রয়েছে। সংগঠনের গতিশীলতা বাড়াতে কাকে কোথায় দায়িত্ব দেওয়া হবে, তা কেন্দ্রীয় নেতারাই নির্ধারণ করবেন। ‎ ‎এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত দুই যুবদল নেতা মোফাজ্জল হোসেন আনোয়ার ও মাসুদুর রহমান মাসুদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় যুবদল। ‎ ‎নতুন কমিটি নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত না এলেও তৃণমূলের প্রত্যাশা, এবার নেতৃত্ব নির্বাচনে শুধু প্রভাব বা কর্মীসমাগম নয়, বরং ত্যাগী, পরীক্ষিত ও গ্রহণযোগ্য নেতাদেরই মূল্যায়ন করা হবে।

পাঠকের মন্তব্য

আপনার মতামত লিখুন এবং অন্য পাঠকদের সঙ্গে আলোচনা করুন।

০ মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই

এই সংবাদে প্রথম মন্তব্যটি আপনিই করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু

1

জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ

2

মাদকবিরোধী অভিযানে সীমান্তে বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশি

3

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

4

আয়োজনে ডে-নাইট নিউজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

5

ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী তারেক রহ

6

নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা রাজস্ব সার্কেল অফিসের পেছনে ময়লার স

7

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

8

নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

9

এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম বাড়তেই সিলেটে দেখা দিয়েছে সংকট

10

ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, বন্ধ ১৪৭ পোশাক কারখানা

11

কমলনগরে সাবেক স্ত্রীর ভিডিও প্রকাশ, মারধরের পর বৃদ্ধের মৃত্য

12

ইরান ইস্যুতে রাজনৈতিক চাপে ট্রাম্প

13

কমলনগরে চাল বিতরণে জেলেদের কাছ থেকে জনপ্রতি ১০০ টাকা চাঁদা আ

14

১ হাজার কোটি টাকার জামানতে ২২ হাজার কোটি ঋণ

15

শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ

16

মধ্যবর্তী নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত ট্রাম্প

17

রামগতির মেঘনায় মা ইলিশ নিধনের মহোৎসব, নেপথ্যে ছাত্রদল নেতার

18

ডেঙ্গুতে এক দিনে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৫

19

কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৫ পর্যটকের

20