Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকার পরিচ্ছন্নতায় মাঠে নামছে ২০ বিশেষ টিম, অনিয়মে কঠোর ব্যবস্থা

অনলাইন ডেস্ক | ডে-নাইট নিউজ রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তুলতে মাঠপর্যায়ে কাজ করবে ২০টি বিশেষ পরিবীক্ষণ টিম। পরিচ্ছন্নতা কার্যক্রমে অবহেলা, সরকারি আবাসনে অপরিচ্ছন্ন পরিবেশ কিংবা এডিস মশার লার্ভা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৩টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ঢাকা মহানগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন ও পরিবীক্ষণবিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, সরকারি বাসস্থানে অপরিচ্ছন্ন পরিবেশ বা এডিস মশার লার্ভা পাওয়া গেলে ফ্ল্যাটের বরাদ্দ বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে। নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানারও নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই ঢাকাকে বাসযোগ্য করার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন। তিনি নিজে বিভিন্ন সরকারি হাসপাতাল ও আবাসিক এলাকার পরিস্থিতি পরিদর্শন করেছেন। কিন্তু বড় বড় সরকারি আবাসিক ভবন, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ও হাসপাতালে অভিযান চালিয়েও এডিস মশার লার্ভা এবং অবহেলার চিত্র পাওয়া গেছে।

অনিয়ম পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ

পরিবীক্ষণ টিমের সদস্যদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, তাঁরা প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। কোথাও অনিয়ম কিংবা মশার লার্ভা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে এবং প্রয়োজনে জরিমানা করতে হবে।

তিনি আরও বলেন, সরকারি কর্মচারীরা নিজেদের আবাসন পরিচ্ছন্ন রাখতে না পারলে সরকারি বাসায় বসবাসের যোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে। টিমগুলো সমন্বিতভাবে কাজ করলে আগামী এক থেকে দুই মাসের মধ্যে রাজধানীতে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০টি পরিবীক্ষণ কমিটির সদস্যরা অংশ নেন।

লেক ও খাল পরিষ্কারেও চলছে কার্যক্রম

রাজধানীর সৌন্দর্য ফিরিয়ে আনতে হাতিরঝিল, ধানমন্ডি, বনানী ও গুলশান লেক পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এ কাজে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কাজ করছে।

এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯টি এবং দক্ষিণ সিটি করপোরেশনের ২৬টি খাল পুনঃখনন, গাইড ওয়াল নির্মাণ ও নেটিংয়ের কাজ চলছে।

ডাস্টবিন চুরির সমস্যা বিবেচনায় প্লাস্টিক বা লোহার পরিবর্তে ফাইবার বোর্ড দিয়ে নতুন ডাস্টবিন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই সিটি করপোরেশন পর্যায়ক্রমে এসব ডাস্টবিন স্থাপন করবে বলেও জানান তিনি।

উত্তর ও দক্ষিণ সিটিতে ১০টি করে টিম

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় ২০টি বিশেষ পরিবীক্ষণ কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের আওতাভুক্ত এলাকা ধরে এসব কমিটি কাজ করবে।

এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০টি কমিটি দায়িত্ব পালন করবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পর্যায়ের কর্মকর্তারা সংশ্লিষ্ট জোনাল কমিটির নেতৃত্ব দেবেন।

ডে-নাইট নিউজ | সত্য ও সুন্দরের খোঁজে

পাঠকের মন্তব্য

আপনার মতামত লিখুন এবং অন্য পাঠকদের সঙ্গে আলোচনা করুন।

০ মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই

এই সংবাদে প্রথম মন্তব্যটি আপনিই করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিল লায়

1

দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক

2

লেটে হামের মৃত্যু ছাড়িয়েছে ২০০শতে

3

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা

4

রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত

5

বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার

6

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অ'

7

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

8

অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

9

খেজুরের গুড়ের ঐতিহ্যে দেশজুড়ে পরিচিত যে জেলা

10

নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

11

পুলিশ পরিদর্শকের ওপর হামলার পর খুলনায় রাতে একা চলাচলে নিষেধা

12

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস ১৯৭১ সালে আজকে দিনে শহীদ হয়েছিলেন ১

13

মায়ের প্রেমের সম্পর্কে আপত্তি, ছেলেকে হত্যার অভিযোগে গ্রেপ্ত

14

আবাসন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

15

কমলনগরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন হুইপ নিজান, বিতরণ করলেন অর্

16

নোবিপ্রবিতে মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস আন

17

নারায়ণগঞ্জে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন, সতর্ক পুলিশ ও বিএনপ

18

ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী তারেক রহ

19

চার ঘণ্টা বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রে স্বাভাবিক হলো বিমান চল

20