Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ডিম দিবস-২০২৬ উদযাপিত


‘ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ডিম দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রাণিচিকিৎসা ও প্রাণিসম্পদ বিজ্ঞান অনুষদের আয়োজনে এবং প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল ও ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ শাখার সহযোগিতায় একটি বিশেষ আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ব ডিম দিবসের ৩০ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল হোসেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোঃ ইলিয়াস হোসেন। তিনি তাঁর প্রবন্ধে ডিমের পুষ্টিগুণ, মানবদেহের সুস্থতা বজায় রাখতে ডিমের ভূমিকা এবং দৈনন্দিন খাদ্যতালিকায় ডিমের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল প্রোডাকশন বিভাগের বিভাগীয় চেয়ারম্যান সাথী আক্তার।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানবদেহের প্রয়োজনীয় প্রোটিনসহ বিভিন্ন পুষ্টি উপাদানের চাহিদা পূরণে ডিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুষম খাদ্য নিশ্চিত করা ও সুস্বাস্থ্য বজায় রাখতে ডিমের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। তাঁরা পুষ্টির সহজলভ্য উৎস হিসেবে ডিমের ব্যবহার বৃদ্ধি এবং ডিম খাওয়ার উপকারিতা সম্পর্কে সর্বসাধারণের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

জনসংযোগ ও প্রকাশনা দপ্তর
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়

পাঠকের মন্তব্য

আপনার মতামত লিখুন এবং অন্য পাঠকদের সঙ্গে আলোচনা করুন।

০ মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই

এই সংবাদে প্রথম মন্তব্যটি আপনিই করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়র পদে লড়তে প্রস্তুত ইশরাক, সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী

1

সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের

2

ঢাকার পরিচ্ছন্নতায় মাঠে নামছে ২০ বিশেষ টিম, অনিয়মে কঠোর ব্যব

3

আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের গোপন সমঝোতার অভিযোগ রিজভীর

4

দশঘর ইউনিয়নের শাহবাজপুরে প্রবাসীর উদ্যোগে ফ্রি চক্ষু ও দন্ত

5

অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩

6

ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই: নাহিদ ইসলাম

7

এক মাসে ৯ কোটি টাকার মাদক ও কষ্টিপাথর জব্দ, আটক ১৭

8

লক্ষ্মীপুরে ড্রাম-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধ

9

মেঘনায় ইলিশ ধরা নিষেধাজ্ঞা চলছে:খাদ্য সহায়তা পাননি রায়পুরের

10

হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার

11

কালাইয়ে জমি নিয়ে বিরোধ ৪০০ অপরিপক্ব বাঁশ কেটে বাঁশঝাড় উজাড়

12

ইরানে নতুন হামলায় নেতানিয়াহুর তৎপরতা, এখনো সম্মতি দেননি ট্রা

13

৮১ বছরে জাতিসংঘ: মানবতার কল্যাণে কার্যকর জাতিসংঘ চাই

14

পাসপোর্ট অধিদপ্তরে অভিযোগের পাহাড়, গুরুত্বপূর্ণ পদে প্রভাবশা

15

বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার

16

জরাজীর্ণ ঘরে, মানবেতর জীবন, নিরাপদ. মাথার গোঁজার ঠাঁই চান

17

ডাবের পানির ৮ উপকারিতা, তবে খাওয়ার ক্ষেত্রে থাকতে হবে সতর্কত

18

বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও জোরদারের বড় সুযোগ এসেছে: প্রধানমন

19

গণশুনানিতে ভুক্তভোগীদের সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধানের নির্দ

20