Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

কালাইয়ে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাটের কালাই উপজেলায় এক তরুণীকে সিঁদুর দিতে চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় বাড়িঘর ভাঙচুর, মারধর এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ করেছে এক পক্ষ। অন্য পক্ষের দাবি, তাদের ওপর হামলা চালানো হয়েছে।

‎বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের মালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

‎আহত ব্যক্তিরা হলেন সুবর্ণা (৪০), মলিনা রানী (৫৫), গোবিন্দ (৪৫), জয় (২৫) ও চিচোরুন (৪৬)। তাঁদের মধ্যে সুবর্ণা, মলিনা রানী ও গোবিন্দ এক পক্ষের এবং জয় ও চিচোরুন অপর পক্ষের বলে জানা গেছে।

‎আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে জয়পুরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত চিচোরুনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, পল্লবী নামের এক তরুণীকে শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীতে সিঁদুর দিতে চেয়েছিলেন দোলন নামের এক যুবক। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

‎দোলনের পক্ষের লোকজনের অভিযোগ, প্রতিপক্ষের লোকজন তাঁদের তিনটি বাড়িতে ভাঙচুর চালিয়েছেন। এ সময় একজনের পায়ের রগ কেটে দেওয়া হয়েছে এবং আরও একজন আহত হয়েছেন। এ ছাড়া নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল লুট করা হয়েছে বলে দাবি তাঁদের।

‎অন্যদিকে, পল্লবীর পক্ষের লোকজনের দাবি, প্রতিপক্ষ তাঁদের ওপর হামলা চালিয়েছে। এতে তাঁদের পক্ষের তিনজন আহত হয়েছেন।

‎কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

‎

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর রংপুর যাচ্ছেন প্রধানম

1

জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সব দেশের সঙ্গে সুসম্পর্ক চায়

2

শুভশ্রীর গলায় লালচে দাগ, ‘লাভ বাইট’ ঘিরে তুমুল আলোচনা

3

ছুটির দিনেও দূষিত ঢাকার বাতাস, বিশ্বে পঞ্চম অবস্থানে রাজধানী

4

ইরান ইস্যুতে রাজনৈতিক চাপে ট্রাম্প

5

ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুর-সাভারে শ্রমিক বিক্ষোভ, পুলিশের

6

আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানিতে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান

7

নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার

8

রিকশা ভাড়া থেকে দান-খয়রাত স্মার্টফোনেই লেনদেনের নতুন সুযোগ

9

নারায়ণগঞ্জ শিল্পী মিডিয়ার ১২ তম জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান

10

মুক্তিযোদ্ধাদের সম্মান-মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বান রাষ্ট্র

11

নারায়ণগঞ্জ যুবদলে নতুন কমিটির গুঞ্জন, ত্যাগী নেতৃত্বের প্রত্

12

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার ১১ জেলের অর্থদন্ড

13

স্ত্রীকে উত্ত্যক্তের জেরে হত্যা জয়পুরহাটে ২৩ বছর পর একজনের য

14

চাহিদা অনুযায়ী ঘুষ নেন কর্মকর্তা না দিলে অডিট আপত্তি

15

ফুলবাড়ীয়ায় সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ক্যারিয়ার মিটআপ ২০২৬

16

কমলনগরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে বেপরোয়া বাণিজ্যের অভিযোগ

17

ঢাকা-সৌদি রুটে ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি য

18

বিশ্বনাথে মজিদ আম-পল্লী ১ম প্রাইমারি মেধা বৃত্তি পরীক্ষা সম্

19

মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন

20