Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২


জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের চেঁচড়া গ্রামে অভিযান চালিয়ে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫ ও ২০ বিজিবি ব্যাটালিয়নের যৌথ আভিযানিক দল।
‎
‎শনিবার ভোর ৫ টার দিকে চেঁচড়া বাইতুস সালাম জামে মসজিদের পাশের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
‎
‎গ্রেপ্তারকৃতরা হলো, জেলার পাচবিবি উপজেলার  চেঁচড়া গ্রামের মৃত মুল্লুক চাঁদের ছেলে মো. আবুল কাশেম (৫৫) ও মৃত ছইমুদ্দিনের ছেলে মো. সুরুজ মন্ডল (৪০)।
‎
‎এনআরবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের চেঁচড়া গ্রামে মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে কয়েকজন মাদক কারবারি নিজ বাড়িতে মাদক মজুত রেখেছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী সেখানে অভিযান চালায়।
‎
‎এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আবুল কাশেম ও সুরুজ মন্ডলকে গ্রেপ্তার করা হয়। সেসময় তাদের নিকট থেকে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
‎
‎পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন মো. রিফাত (২৩) নামের আরেক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। তবে তিনি পালিয়ে যান।
‎
‎এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম-বর্ণ নয়, নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই লক্ষ্

1

লক্ষ্মীপুরে একমাসে ৫ নির্বাহী প্রকৌশলীর বিদায়! দুর্নীতিতে স

2

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

3

পূজায় আসছে রোমান্টিক-কমেডি নাটক ‘কাজের মেয়ে কারিশমা’

4

চাহিদা অনুযায়ী ঘুষ নেন কর্মকর্তা না দিলে অডিট আপত্তি

5

পাসপোর্ট অধিদপ্তরে অভিযোগের পাহাড়, গুরুত্বপূর্ণ পদে প্রভাবশা

6

সরকারকে বেকায়দায় ফেলতে অপচেষ্টা চলছে, অভিযোগ রিজভীর

7

বাংলাদেশের থানা ও ওসিদের যোগাযোগ নম্বর

8

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

9

ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী তারেক রহ

10

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

11

নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা

12

কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

13

নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘন

14

সিলেটস্থ তাহিরপুর সমিতির কমিটি গঠন

15

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার দাবি

16

নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিল লায়

17

কমলনগরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে বেপরোয়া বাণিজ্যের অভিযোগ

18

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষ, ছুটি ঘোষণা দেড় শতাধি

19

কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

20