Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট

নোয়াখালী প্রতিনিধি নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ খনন শেষে গ্যাসের সন্ধান মিলেছে। কূপটিতে বর্তমানে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) চলছে। পরীক্ষা শেষ হলে গ্যাসের মজুত ও উত্তোলনযোগ্য পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি থেকে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হতে পারে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে কূপটিতে গ্যাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার কথা জানায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এর আগে গত ২৮ জুলাই কূপটির খননকাজ শুরু হয়।

বাপেক্স সূত্রে জানা গেছে, ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডব্লিউডি প্রযুক্তি ব্যবহার করে কূপটি ১ হাজার ৫৭৮ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪২০ থেকে ১ হাজার ৪৬০ মিটার গভীরতার স্তরে গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে।

সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মোজাম্মেল হক গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী দুই থেকে তিন দিন ডিএসটি পরীক্ষা চলবে। এরপর কূপটিতে মোট কী পরিমাণ গ্যাস মজুত রয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

পাঠকের মন্তব্য

আপনার মতামত লিখুন এবং অন্য পাঠকদের সঙ্গে আলোচনা করুন।

০ মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই

এই সংবাদে প্রথম মন্তব্যটি আপনিই করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

1

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসাম

2

গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, পোশাক শ্রমিকদের বিক্ষোভে বন্ধ যান

3

এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিয

4

ফতুল্লায় অনলাইন জুয়ার অভিযোগে ৩ জন গ্রেপ্তার, উদ্ধার মোবাইল

5

লক্ষ্মীপুরে বিএনপির ৩১নেতার পদত্যাগ

6

জয়পুরহাটে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ

7

ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানম

8

বিদায়ী ম্যাচে মেসির ঝলক, এক গোল ও দুই অ্যাসিস্টে আর্জেন্টিনা

9

মার্কিন হামলার অপেক্ষা নয়, প্রয়োজনে আগাম সামরিক পদক্ষেপ নেবে

10

বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু, বর-কনেসহ

11

বিশ্ব ডিম দিবস আজ, এক দশকে দেশে ডিম উৎপাদন বেড়েছে ৬৮ শতাংশ

12

ফুলবাড়ীতে জাতীয় যুব দিবসে আমরা করব জয় যুব সমাজকল্যাণ সংস্থার

13

পুলিশকে শক্তিশালী করতে হবে, নিরাপত্তায় জনগণের সহযোগিতা জরুরি

14

খাজাঞ্চিবাসী উন্নয়ন বঞ্চিত থাকবে না: বিশ্বনাথের খাজাঞ্চিতে এ

15

সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস

16

মধ্যবর্তী নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত ট্রাম্প

17

ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী বউ মেলায় ক্রেতা শুধুই নারী, মেলায় ঢুকতে

18

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

19

‘ঢাকার বার্তা’ নিয়ে দিল্লিতে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠ

20