Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে ড্রাম-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধ

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে বালুবাহী ড্রাম-ট্রাকের চাপায় আবুল কালাম (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত আবুল কালাম সদর উপজেলার শাকচর এলাকার মৃত আনু মিয়ার ছেলে। সোমবার (১২ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কে গাছের গুড়ি ফেলে এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ গিয়ে বিচারের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেয় স্থানীয়রা।    

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে সদর উপজেলার শাকচর এলাকার বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন আবুল কালাম। এ সময় লক্ষ্মীপুর-মুজচৌধুরীরহাট সড়কে ভ্যান নিয়ে উঠলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির বালুবাহী ড্রাম-ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। এতে সড়কে যানচলাচল ব্যাহত হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেয় স্থানীয়রা। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের হামলার আশঙ্কা: যুক্তরাজ্যের ঘাঁটি থেকে মার্কিন বোমারু

1

জরাজীর্ণ ঘরে, মানবেতর জীবন, নিরাপদ. মাথার গোঁজার ঠাঁই চান

2

সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্

3

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, হাসপাতালে ভর্তি আরও ২১৯৩ জন

4

কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধন

5

লক্ষ্মীপুরে ড্রাম-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধ

6

৩২১ দিনের দীর্ঘ অভিযান শেষে সান ডিয়েগোতে ফিরল মার্কিন রণতরি

7

ঘরেই তৈরি করুন মুচমুচে ভেটকি ফিশ ফ্রাই, জেনে নিন সহজ রেসিপি

8

ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক

9

সিদ্ধিরগঞ্জে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সজিব গ্রেফতার

10

বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা

11

সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

12

বাংলাদেশের থানা ও ওসিদের যোগাযোগ নম্বর

13

নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট

14

চাহিদা অনুযায়ী ঘুষ নেন কর্মকর্তা না দিলে অডিট আপত্তি

15

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

16

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

17

বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, ব্যারেল প্রতি ১০১ ডলার ছাড়

18

মক্কা-মদিনার নিরাপত্তায় হুমকি এলে নীরব থাকবে না বাংলাদেশ: শা

19

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে গেলেন ক্রিস্টা

20