Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

মক্কা-মদিনার নিরাপত্তায় হুমকি এলে নীরব থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ


ডে-নাইট নিউজ | অনলাইন ডেস্ক পবিত্র নগরী মক্কা ও মদিনার ওপর কোনো ধরনের হুমকি এলে বাংলাদেশ নীরব দর্শক হয়ে থাকবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, মক্কা ও মদিনা বিশ্বের মুসলমানদের ঐক্য ও আবেগের প্রতীক। এ দুটি পবিত্র নগরীকে ঘিরে কোটি কোটি মানুষের অনুভূতি জড়িয়ে রয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) প্রাঙ্গণে আয়োজিত একটি সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আলোচিত ‘মক্কা প্যাক্ট’ বা জোটে বাংলাদেশের যোগদান এবং সৌদি আরবের পক্ষ থেকে সেনা চাওয়া হলে বাংলাদেশ সৈন্য পাঠাবে কি না—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ এখনো ওই জোটে যোগ দেয়নি। আনুষ্ঠানিকভাবে যোগদানের পরই সেনা পাঠানোর বিষয়টি বিবেচনায় আসতে পারে। তাই বর্তমান পরিস্থিতিতে সেনা পাঠানোর প্রশ্ন নেই।

তিনি আরও বলেন, সৌদি আরবের এই কঠিন সময়ে বাংলাদেশের সমর্থন রয়েছে। একই সঙ্গে চলমান হামলা ও সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সৌদি আরবের ক্রাউন প্রিন্সের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটি বিশেষ চিঠি পাঠানো হয়েছে। সৌদি আরবের সরকার ও জনগণের পাশে বাংলাদেশ সরকার এবং দেশের সাধারণ মানুষ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ নেই

সৌদি আরবের তেল শোধনাগারে হুতি বিদ্রোহীদের হামলার প্রভাব বাংলাদেশের জ্বালানি সরবরাহে পড়তে পারে কি না, এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, আপাতত দেশের জ্বালানি খাতে বড় ধরনের শঙ্কা দেখছে না সরকার।

তিনি জানান, জ্বালানি প্রতিমন্ত্রী বর্তমানে সৌদি আরব সফরে রয়েছেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। সরকারের আগাম প্রস্তুতির কারণে জ্বালানি সরবরাহে বড় ধরনের সমস্যা হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশিদের মৃত্যুতে শোক

গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত এবং ২৪ জনের বেশি আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, আহতদের মধ্যে কয়েকজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। চলমান সংঘাতের দ্রুত অবসান কামনা করে তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি সহিংসতা বন্ধের আহ্বান জানান।

সূত্র: দৈনিক ইত্তেফাক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত

1

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫২৮, উদ্ধার মা

2

রাতে ভালো ঘুমের জন্য মেনে চলুন এই ৮টি সহজ অভ্যাস

3

শিশুদের বিকাশের সুযোগ দিলেই মজবুত হবে দেশের ভিত্তি: প্রধানমন

4

প্রতিটি ইউনিয়নে মাঠ তৈরির নির্দেশ, দুই মাসে হবে ১ হাজার খেলা

5

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, হাসপাতালে ভর্তি আরও ২১৯৩ জন

6

সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া

7

রোনালদোকে ছাড়াই টানা ৩ জয়, কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

8

নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু ধর্ষণ আসামি ধরতে গিয়ে আহত ওসি

9

সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্

10

গোলাপগঞ্জ প্রেসক্লাবে নতুন কমিটির বিএনপি ও জামায়াতের কর্মীদে

11

ঝিনাইদহে ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সাংবাদিক সম্মেলন

12

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬

13

ইরান ইস্যুতে রাজনৈতিক চাপে ট্রাম্প

14

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় রাষ্ট্রদ্রোহ মামল

15

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা, জানালেন জামায়াত আমি

16

কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধন

17

অ্যালার্ম ছাড়াই নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস করবেন যে

18

বিক্ষোভ ঘিরে দিল্লিতে কঠোর নিরাপত্তা, বন্ধ মেট্রো স্টেশন ও ই

19

যাএা শুরু করলো নারায়ণগঞ্জ জেলার পত্রিকা খবর নারায়ণগঞ্জ

20