Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেবীর বোধনে শুরু দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা, কাল মহাষষ্ঠী

ডে-নাইট নিউজ | ধর্ম ও উৎসব দেবীর বোধনের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। পুরাণের বর্ণনা অনুযায়ী, অকালবোধনের মাধ্যমে দেবী দুর্গাকে জাগ্রত করার শাস্ত্রীয় আচার পালনের পর আগামীকাল শুক্রবার মহাষষ্ঠীর অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের মূল পর্ব।

এ বছর মহাসপ্তমীর তিথি দুদিন হওয়ায় ছয় দিন ধরে চলবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। উৎসবকে নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দমুখর রাখতে আয়োজক ও দর্শনার্থীদের জন্য বিভিন্ন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ।

প্রচলিত রীতি অনুযায়ী, দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত পাঁচ দিন চলে। তবে এ বছর তিথির বিশেষ বিন্যাসের কারণে উৎসবের আয়োজন ছয় দিন ধরে অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী, শনিবার ও রোববার মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা, সোমবার মহাষ্টমী ও কুমারী পূজা এবং মঙ্গলবার মহানবমী পালিত হবে। বুধবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।

দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে পূজা

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। গত বছরের তুলনায় মণ্ডপের সংখ্যা বেড়েছে ৪৯৬টি। তবে ঢাকা মহানগরীতে রাস্তার ওপর পূজার আয়োজনের অনুমতি না থাকায় এবার মণ্ডপের সংখ্যা তিনটি কমে দাঁড়িয়েছে ২৫৮টিতে।

নিরাপত্তায় পুলিশের বিশেষ নির্দেশনা

দুর্গোৎসব নির্বিঘ্ন রাখতে পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা ও অগ্নিনির্বাপণযন্ত্র স্থাপনের পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। পাশাপাশি স্বেচ্ছাসেবকদের জন্য নির্ধারিত পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র ও ‘স্বেচ্ছাসেবক’ লেখা আর্মব্যান্ড রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিমা বিসর্জনের সময় নির্ধারিত পথ অনুসরণ করারও পরামর্শ দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো খবরের সত্যতা যাচাই না করে লাইক, কমেন্ট বা শেয়ার না করার আহ্বান জানিয়েছে পুলিশ। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শৃঙ্খলা বজায় রাখা এবং অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

পুলিশের নির্দেশনায় আরও বলা হয়েছে, আজান ও নামাজের সময় মসজিদসংলগ্ন পূজামণ্ডপে এবং প্রতিমা বিসর্জনের সময় শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখতে হবে। এ ছাড়া আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

জরুরি প্রয়োজনে যোগাযোগ

পূজার সময় যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা পেতে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে।

  • পুলিশ সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষ: ০২২২৩৩৮০৬৬১, ০২২২৩৩৮১৯৬৭, ০১৩২০০০১২৯৯, ০১৩২০০০১৩০০

  • ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি): ০২২২৩৩৫৫৫০০, ০১৮১৭৬০২০৫০

  • ঢাকেশ্বরী মন্দির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ: ০২৯৬১১৩৫৩, ০১৭০৫৫০৫৫২৯

  • ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ: ০২২২৩৩৫৫৫৫৫, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২, ০১৭৩০৩৩৬৬৯৯

শারদীয় দুর্গোৎসব ঘিরে দেশজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও নিরাপত্তা নিশ্চিত করে উৎসব উদযাপনের প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।

ডে-নাইট নিউজ
সত্য ও সুন্দরের খোঁজে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ভাষা শিক্ষা কেন্দ্র

1

ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের রাস্তা নির্মানে ঘাপলাবাজী

2

রিকশা ভাড়া থেকে দান-খয়রাত স্মার্টফোনেই লেনদেনের নতুন সুযোগ

3

ইরানের হামলার আশঙ্কা: যুক্তরাজ্যের ঘাঁটি থেকে মার্কিন বোমারু

4

ভ্রু ও চোখের পাতা ঘন দেখাতে ঘরোয়া যত্ন

5

যাএা শুরু করলো নারায়ণগঞ্জ জেলার পত্রিকা খবর নারায়ণগঞ্জ

6

রাতে ভালো ঘুমের জন্য মেনে চলুন এই ৮টি সহজ অভ্যাস

7

অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

8

হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

9

বন্ধ হয়ে গেলো রায়পুরে বেঙ্গল স‍্যু ইন্ডাস্ট্রিজ, দুই হাজার ন

10

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, সন্দেহভা

11

‘ঢাকার বার্তা’ নিয়ে দিল্লিতে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠ

12

মুক্তিযোদ্ধাদের সম্মান-মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বান রাষ্ট্র

13

নারায়ণগঞ্জে ৫০০ অসহায় মানুষের পাশে ‘বন্ধুত্বের বাংলাদেশ’, বি

14

অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩

15

রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত

16

পাসপোর্ট অধিদপ্তরে অভিযোগের পাহাড়, গুরুত্বপূর্ণ পদে প্রভাবশা

17

১ হাজার কোটি টাকার জামানতে ২২ হাজার কোটি ঋণ

18

কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

19

সিদ্ধিরগঞ্জে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সজিব গ্রেফতার

20