Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপি নয়ন ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন এবং তাঁর স্ত্রী চৌধুরী রুবিনা ইয়াসমিন লুবনার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চাঁদপুরের উপসহকারী পরিচালক কামরুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।

দুদক সূত্রে জানা যায়, সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখতে গত ২০২৪ সালের ৪ নভেম্বর একটি অনুসন্ধান দল গঠন করা হয়। দীর্ঘ অনুসন্ধান শেষে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়।

দুদকের অনুসন্ধানে নুর উদ্দিন চৌধুরীর স্ত্রী চৌধুরী রুবিনা ইয়াসমিন লুবনার নামে ১ কোটি ৩৭ লাখ ৮০ হাজার ৮০০ টাকার স্থাবর সম্পদ এবং ২৪ লাখ ৬৬ হাজার ৪০ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। সব মিলিয়ে তাঁর নামে ১ কোটি ৬২ লাখ ৪৬ হাজার ৮৪০ টাকার সম্পদ রয়েছে। এ ছাড়া পারিবারিক ও অন্যান্য ব্যয় বাবদ তাঁর ২০ লাখ ৪ হাজার ৭৪৯ টাকার তথ্য পাওয়া যায়। সব মিলিয়ে সম্পদ ও ব্যয়সহ মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৮২ লাখ ৫১ হাজার ৫৮৯ টাকা।

দুদকের অভিযোগে বলা হয়েছে, এসব সম্পদ অর্জনের বিপরীতে লুবনার নামে কোনো গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া যায়নি। অনুসন্ধানে প্রতীয়মান হয়েছে যে সম্পদগুলো তাঁর স্বামী নয়নের অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থে গড়ে তোলা হয়েছে এবং তিনি স্বামীর পক্ষে এসব সম্পদের মালিকানা অর্জন ও ভোগদখলে রেখেছেন।

অন্যদিকে, সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের নিজ নামে ৩৩ লাখ ১৪ হাজার ১৩১ টাকার স্থাবর সম্পদ এবং ১ কোটি ২৪ লাখ ৯৬ হাজার ১৯৪ টাকার অস্থাবর সম্পদের তথ্য পায় দুদক। সব মিলিয়ে তাঁর নামে ১ কোটি ৫৮ লাখ ১০ হাজার ৩২৫ টাকার সম্পদ রয়েছে। পাশাপাশি পারিবারিক ও অন্যান্য ব্যয় বাবদ তাঁর ১ কোটি ১৫ লাখ ৫৭ হাজার ২৫৪ টাকার হিসাব পাওয়া যায়।

দুদকের হিসাব অনুযায়ী, সম্পদ ও ব্যয়সহ নয়নের মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৭৩ লাখ ৬৭ হাজার ৫৭৯ টাকা। এর বিপরীতে দায়-ঋণসহ বিভিন্ন খাত থেকে তাঁর গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ১ কোটি ৯৩ লাখ ৬৭ হাজার ৯৩৭ টাকা। ফলে তাঁর জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের পরিমাণ দাঁড়ায় ৭৯ লাখ ৯৯ হাজার ৬৪২ টাকা।

দুদক জানায়, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এসব সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন নয়ন। তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অপরাধের অভিযোগ আনা হয়েছে। আর তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার বিবরণে আরও উল্লেখ করা হয়েছে, নুর উদ্দিন চৌধুরী নয়ন ও তাঁর স্ত্রী বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মডেল টাউনে অবস্থান করছেন বলে জানা গেছে।

তবে এসব অভিযোগের বিষয়ে আদালতের কোনো চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি। অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁরা আইনগতভাবে নির্দোষ বলে বিবেচিত হবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, ব্যারেল প্রতি ১০১ ডলার ছাড়

1

সরকারকে বেকায়দায় ফেলতে অপচেষ্টা চলছে, অভিযোগ রিজভীর

2

বিশ্বনাথে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

3

ওজন কমলে শরীরের চর্বি কোথায় যায় জানুন বিজ্ঞান কী বলে

4

সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

5

মেঘনায় ইলিশ ধরা নিষেধাজ্ঞা চলছে:খাদ্য সহায়তা পাননি রায়পুরের

6

নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

7

জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সব দেশের সঙ্গে সুসম্পর্ক চায়

8

২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

9

পরিকল্পিত নগরায়নে দেশের প্রতিটি সিটি ও জেলায় হচ্ছে মাস্টার

10

টঙ্গীতে ওষুধ কারখানার কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ই

11

রাজশাহীতে বৃক্ষরোপণ ও সর্প দংশন সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্ম

12

রিয়াদের বিমানবন্দরে হামলার দাবি, নিহত ১২, দুই বাংলাদেশি থাকা

13

নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

14

ঝিনাইদহে ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সাংবাদিক সম্মেলন

15

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা, জানালেন জামায়াত আমি

16

রিকশা ভাড়া থেকে দান-খয়রাত স্মার্টফোনেই লেনদেনের নতুন সুযোগ

17

পূজায় আসছে রোমান্টিক-কমেডি নাটক ‘কাজের মেয়ে কারিশমা’

18

ধর্ম-বর্ণ নয়, নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই লক্ষ্

19

ছুটির দিনেও দূষিত ঢাকার বাতাস, বিশ্বে পঞ্চম অবস্থানে রাজধানী

20