Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে নারায়ণগঞ্জের ৫ নম্বর ঘাট পরিদর্শনে ডিসি-এসপি ‎ ‎

সূর্য আহমেদ মিঠুন: নারায়ণগঞ্জ ‎ ‎শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে নারায়ণগঞ্জের ৫ নম্বর ঘাট পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির ও পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান। ‎ ‎সোমবার (১৯ অক্টোবর) ঘাট পরিদর্শনকালে তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবিরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। ‎ ‎পরিদর্শনকালে কর্মকর্তারা বিসর্জন ঘাটের সার্বিক পরিস্থিতি, জনসমাগম ব্যবস্থাপনা ও নিরাপত্তাব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় প্রতিমা বিসর্জন কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়। ‎ ‎কর্মকর্তারা জানান, ধর্মীয় সম্প্রীতি ও ঐতিহ্য অক্ষুণ্ন রেখে সবার অংশগ্রহণ ও সহযোগিতায় উৎসবমুখর, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জন সম্পন্ন করাই প্রশাসনের মূল লক্ষ্য। এ লক্ষ্যে ঘাটে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ‎ ‎প্রশাসনের পক্ষ থেকে প্রতিমা বিসর্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রোন হামলা ঠেকাতে পাকিস্তানের পুলিশ ফাঁড়িতে অভিনব জাল

1

রাজশাহীতে রাজ বেকস লাইভ বেকারীকে জরিমানা

2

শুভশ্রীর গলায় লালচে দাগ, ‘লাভ বাইট’ ঘিরে তুমুল আলোচনা

3

ভরিতে ৩,২৬৬ টাকা কমল স্বর্ণের দাম, নতুন দর কার্যকর

4

ধর্ম-বর্ণ নয়, নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই লক্ষ্

5

প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন

6

রোনালদোকে ছাড়াই টানা ৩ জয়, কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

7

নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

8

অটোরিকশা বন্ধ হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি

9

‘ঢাকার বার্তা’ নিয়ে দিল্লিতে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠ

10

অসুস্থ নাজির কামরুল ইসলামের সুস্থতা কামনায় দোয়া, উদ্বিগ্ন সহ

11

স্ট্যান্ড নিয়ে বিরোধে চিটাগাং রোড–চাষাড়া রুটে অটো চলাচল ব্যা

12

কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৫ পর্যটকের

13

সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলার হুমকি হুতিদের, বাড়ছে

14

সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া

15

জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সব দেশের সঙ্গে সুসম্পর্ক চায়

16

হারিয়ে যাওয়া শৈশব: আমাদের শিশুদের সুরক্ষায় দায় কার

17

বিদায়ী ম্যাচে মেসির ঝলক, এক গোল ও দুই অ্যাসিস্টে আর্জেন্টিনা

18

দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালা

19

শিশুদের বিকাশের সুযোগ দিলেই মজবুত হবে দেশের ভিত্তি: প্রধানমন

20