Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেয়র পদে লড়তে প্রস্তুত ইশরাক, সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে শতভাগ প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তবে তাঁকে প্রার্থী করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে পদত্যাগের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সদ্য মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ইশরাক হোসেন।

তিনি বলেন, মেয়র নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নেবেন। ২০১৭ সালে মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।

ইশরাক আরও বলেন, দল যদি অন্য কাউকে মেয়র পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়, সে ক্ষেত্রেও দলের প্রার্থীকে বিজয়ী করতে শতভাগ প্রস্তুত রয়েছেন তিনি।

পদত্যাগের কারণ জানালেন ইশরাক

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের কারণ ব্যাখ্যা করে ইশরাক হোসেন বলেন, তিনি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে জানিয়েছেন, মাদকবিরোধী অভিযান কেবল শুরু হয়েছে এবং এটি অব্যাহত থাকবে।

তিনি বলেন, তাঁর কর্মকাণ্ডের কারণে সরকারের কোনো উদ্যোগ যেন ম্লান না হয় এবং দল যেন বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে, সে বিবেচনা থেকেই তিনি পদত্যাগ করতে চেয়েছেন।

ডে-নাইট নিউজ | সত্য ও সুন্দরের খোঁজে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

1

সিলেটে হামের আক্রমনে নেই হাসপাতালগুলোতে সিট,প্রতিদিন বাড়ছে র

2

সরকারকে বেকায়দায় ফেলতে অপচেষ্টা চলছে, অভিযোগ রিজভীর

3

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ডিম দিবস-২০২৬ উদযাপিত

4

বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক

5

আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সা

6

পুলিশ পরিদর্শকের ওপর হামলার পর খুলনায় রাতে একা চলাচলে নিষেধা

7

বাংলাদেশের থানা ও ওসিদের যোগাযোগ নম্বর

8

মুক্তিযোদ্ধাদের সম্মান-মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বান রাষ্ট্র

9

নোয়াখালীতে রুফটপ সোলার সম্প্রসারণে উদ্যোগ, গুরুত্ব পেল নেট ম

10

মেঘনায় ইলিশ ধরা নিষেধাজ্ঞা চলছে:খাদ্য সহায়তা পাননি রায়পুরের

11

সিলেটস্থ তাহিরপুর সমিতির কমিটি গঠন

12

ড্রোন হামলা ঠেকাতে পাকিস্তানের পুলিশ ফাঁড়িতে অভিনব জাল

13

কমলনগরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে বেপরোয়া বাণিজ্যের অভিযোগ

14

সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক-পাকিস্তান

15

বিশ্ব ডিম দিবস আজ, এক দশকে দেশে ডিম উৎপাদন বেড়েছে ৬৮ শতাংশ

16

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

17

সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ

18

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

19

গাজীপুরে চতুর্থবারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত শাহীনুর

20