Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ঊর্ধ্বমুখী তেলের দাম, ব্রেন্ট ১১৩ ডলার ছাড়াল

ডে-নাইট নিউজ | আন্তর্জাতিক ডেস্ক মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাত ও জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েই চলেছে। সৌদি আরবে সাম্প্রতিক হামলা এবং ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য নতুন সামরিক অভিযানের খবরের প্রভাবে টানা তৃতীয় সপ্তাহের মতো ঊর্ধ্বমুখী রয়েছে তেলের বাজার।

শুক্রবার আন্তর্জাতিক বাজারে বিশ্বমানের ব্রেন্ট ক্রুডের দাম ০ দশমিক ৩৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৩ দশমিক ৭০ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ০ দশমিক ৩৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৮০ ডলারে। চলতি সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে প্রায় ৩ শতাংশ।

সৌদি আরবে হামলায় বাড়ছে উদ্বেগ

প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইয়ানবু বন্দরের পাশাপাশি দেশটির একটি তেলক্ষেত্র ও বিমানবন্দরে হামলা চালিয়েছে। এসব ঘটনার পর মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে নতুন করে বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা করছে—এমন খবরও তেলের বাজারে প্রভাব ফেলেছে। চলমান সংঘাতের কারণে চলতি বছরে এখন পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ৮৫ শতাংশের বেশি বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরানে নতুন হামলার পরিকল্পনার খবর

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের চলতি সপ্তাহের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানের বিরুদ্ধে নতুন যৌথ হামলা চালানোর বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমন্বিত পরিকল্পনা করছে।

বিশ্লেষকদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হলে তেলের সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। সে ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম আরও বাড়ার ঝুঁকি রয়েছে।

সূত্র: এনডিটিভি

ডে-নাইট নিউজ | সত্য ও সুন্দরের খোঁজে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ

1

১ হাজার কোটি টাকার জামানতে ২২ হাজার কোটি ঋণ

2

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু, আহত ৪৬

3

আইনের ঊর্ধ্বে কেউ নয়, সার ডিলারে স্বচ্ছতা নিশ্চিত করা হবে’

4

দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মা

5

বিএসটিআই' ভ্রাম্যমাণ আদালত ‘‘রিজিক রেষ্টুরেন্ট’’ প্রতিষ্ঠানক

6

ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৩০০-এর কাছাকাছি, ২৪ ঘণ্টায় হাসপাতালে

7

চাহিদা অনুযায়ী ঘুষ নেন কর্মকর্তা না দিলে অডিট আপত্তি

8

রাজশাহীতে রাজ বেকস লাইভ বেকারীকে জরিমানা

9

নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

10

সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস

11

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে অভিনন্দ

12

পূজায় আসছে রোমান্টিক-কমেডি নাটক ‘কাজের মেয়ে কারিশমা’

13

কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধন

14

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ডিম দিবস-২০২৬ উদযাপিত

15

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ঊর্ধ্বমুখী তেলের দাম, ব্রেন্ট ১১৩ ডল

16

বিদায়ী ম্যাচে মেসির ঝলক, এক গোল ও দুই অ্যাসিস্টে আর্জেন্টিনা

17

শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ

18

নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

19

সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলার হুমকি হুতিদের, বাড়ছে

20