Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী বউ মেলায় ক্রেতা শুধুই নারী, মেলায় ঢুকতে পারেন না পুরুষরা

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি | ডে-নাইট নিউজ প্রসাধনী, শিশুদের খেলনা, গৃহসজ্জার সামগ্রী, হস্তশিল্প ও নানা ধরনের খাবারের পসরা নিয়ে বসেছে মেলা। দেখতে আর দশটি মেলার মতো হলেও এর রয়েছে বিশেষ বৈশিষ্ট্য—এখানে দর্শনার্থী ও ক্রেতা হিসেবে প্রবেশের সুযোগ শুধু নারীদের। পুরুষদের প্রবেশ নিষিদ্ধ থাকায় মেলাটি পরিচিত ‘বউ মেলা’ নামে।

সোমবার (২৬ অক্টোবর) দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুর গ্রামের সর্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী এ ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত হয়। প্রায় ৭০ বছর ধরে সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্মীপূজার পরদিন এই মেলার আয়োজন হয়ে আসছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে নারীদের কেনাকাটা ও আনন্দ-আড্ডা।

শতাধিক দোকানে নানা পণ্যের সমাহার

সরেজমিনে দেখা যায়, মেলায় শতাধিক