
হামলার আশঙ্কার কারণে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে সব মার্কিন বি-১ বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।
পেন্টাগন জানিয়েছে, বিমানগুলো যুক্তরাষ্ট্রের নিজস্ব ঘাঁটিতে ফিরে গেছে। তবে বি-১, বি-২ ও বি-৫২ বোমারু বিমানগুলো যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকেই যেকোনো স্থানে হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে।
সম্প্রতি ফেয়ারফোর্ড ঘাঁটির কাছে বিস্ফোরক স্থাপনের ষড়যন্ত্রের অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ইরানের সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও তেহরান তা অস্বীকার করেছে। তদন্ত এখনো চলছে।
এদিকে লন্ডনে মার্কিন স্থাপনায় হামলার ষড়যন্ত্রের অভিযোগে এক ব্রিটিশ-ইরানি দ্বৈত নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্র: আল জাজিরা