
ডে-নাইট নিউজ, মানিকগঞ্জ প্রতিনিধি : সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেকের মামাতো ভাই আনোয়ার হোসেন খান জ্যোতিকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আনোয়ার হোসেন খান জ্যোতি হরগজ ইউনিয়নের বালুচর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। তিনি হরগজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বেও ছিলেন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, একটি রাজনৈতিক মামলার ঘটনায় জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।