
সূর্য আহমেদ মিঠুন | বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত শাখার নাজির মো. কামরুল ইসলাম অসুস্থ হয়ে বাসায় বিশ্রামে রয়েছেন। প্রচণ্ড জ্বর, সর্দি ও শরীরব্যথায় আক্রান্ত হওয়ায় চিকিৎসকের পরামর্শে তিনি বিশ্রাম নিচ্ছেন। এ অবস্থায় তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
তার দ্রুত সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা মহান আল্লাহর কাছে দোয়া করছেন। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
মো. কামরুল ইসলাম বাংলাদেশ কর্মচারী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি এবং সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সবার প্রত্যাশা, তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক কর্মজীবনে ফিরে আসবেন।