
ডে-নাইট নিউজ | অনলাইন ডেস্ক দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাজুসের ঘোষিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভরিপ্রতি স্বর্ণের দাম হলো—
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের ওজন ১১.৬৬৪ গ্রাম এবং ঘোষিত দামে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে গত ৯ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।
নতুন সিদ্ধান্তে সেই দাম থেকে ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমেছে। ফলে স্বর্ণ কিনতে আগ্রহী ক্রেতারা আগের তুলনায় কম দামে কেনার সুযোগ পাচ্ছেন।
সূত্র: কালবেলা