প্রিন্ট এর তারিখঃ Oct 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 13, 2026 ইং
বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক

লক্ষ্মীপুর প্রতিনিধি: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বিএনপির সমালোচনা করে বলেন, বিএনপিকে ভূতে ধরেছে। যে ভূত শেখ হাসিনাকে ধরেছে, সেই ভূত এখন বিএনপিকে ধরেছে। বিএনপি সত্যিকারের অর্থে জুলাই বিপ্লবকে দারুণ করে না। দুর্ভাগ্যবশতে বিএনপির কেউ জুলাই বিপ্লবে মূখ্য নেতৃত্ব দিতে পারেননি। জুলাই বিপ্লব ছিলো ছাত্র জনতার আন্দোলন। যে বৈষম্য দূর করার শিক্ষার্থীরা রক্ত দিয়ে ছিলো। সেই বৈষম্যে কি দূর হয়েছে?
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল অডিটোরিয়ামে খেলাফত মজলিসের আয়োজনে নাগরিক সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এইসময় তিনি বলেন, যদি সংবিধান সংস্কার করার মাধ্যমে এ রাষ্ট্র মেরামত না করা হয়। তাহলে দেখবেন বর্তমানে যারা সাংবিধানিক ব্যবস্থায় ৫ বছর ক্ষমতায় থাকবেন। তারাও আরেক হাসিনায় পরিণত হবেন।
রাষ্ট্রপতি প্রসঙ্গে মামুনুল হক বলেন, বর্তমান সরকার রাষ্ট্রপতিকে পুতুল বানিয়ে রেখেছে।
বর্তমান সরকারের সমালোচনা করে মামুনুল হক আরও বলেন, কথা ছিলো নিরপেক্ষ দেশ পরিচালনা করা হবে। এখন দলীয় ক্যাডার, সাঙ্গপাঙ্গ ও সন্ত্রাসী দিয়ে দেশ চলছে। নির্বাচন কমিশনকেও তারা নিরপেক্ষ থাকার সুযোগ দিচ্ছে না।
আমরা প্রতিবাদ করলে বলে মাত্র ৬ মাস গেছে। আপনারা আমাদের বিরুদ্ধে কথা বলেন কেনো? আপনারাতো ৬ মিনিট না যেতেই ৭০ ভাগ মানুষের সাথে গাদ্দারি করেছেন।
ভারত রাষ্ট্রকে ইংগিত করে মামুনুল হক বলেন, বর্তমান সরকার সিন্ডিকেট তৈরি করে তেল, গ্যাস ও বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ করছে। বাংলাদেশের পুরো অর্থনৈতিক অবস্থাকে ভঙ্গুর করে দিয়েছে।
গার্মেন্টস সেক্টর হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড। বর্তমান সময় বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সাথে প্রতিযোগিতা দিয়ে পারছে না। সেখানে ভারত তাদের অবস্থান ধরে রেখেছে।
সকল কিছুর স্বত্বাধিকারঃ ডে-নাইট-নিউজ