প্রিন্ট এর তারিখঃ Oct 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 27, 2026 ইং
জয়পুরহাটে জুয়ার আসর থেকে ৫ জুয়াড়ি গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাটের ক্ষেতলালে জুয়ার আসরে অভিযান চালিয়ে পাঁচজন জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার তাস, নগদ টাকা ও দুটি স্মার্টফোন জব্দ করা হয়।
মঙ্গলবার উপজেলার ধামসুন্ডা-মোলামগাড়ী- শিবপুরগামী সড়কের পাশে নির্মাণাধীন এমটি বীজ হিমাগারে শ্রমিকদের শয়নকক্ষে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, নীলফামারী জেলার জলঢাকা উপজেলার চ্যাংমারী ডাঙ্গাপাড়া গ্রামের ইয়াহিয়ার ছেলে মো. মনিরুজ্জামান (২৭), মহিদুল ইসলামের ছেলে মো. ইমরান হোসেন (২২), মফিজুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২০), সিদ্দিক হোসেনের ছেলে মো. মুরাদ হোসেন (২০) এবং হাসু মিয়া (২৪)। তাঁরা সবাই একই উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারককৃত ব্যক্তিরা সবাই নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বাসিন্দা। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যান।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তারুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার তাদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
সকল কিছুর স্বত্বাধিকারঃ ডে-নাইট-নিউজ