প্রিন্ট এর তারিখঃ Nov 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 31, 2026 ইং
নারায়ণগঞ্জ শিল্পী মিডিয়ার ১২ তম জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

সূর্য আহমেদ মিঠুন : নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে শুক্রবার বিকেল ৫ টায় নারায়ণগঞ্জের আলী আহম্মদ পৌর মিলনায়তনে নারায়ণগঞ্জ শিল্পী মিডিয়ার ১২ তম প্রযোজনা উপলক্ষে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা জনাব জসিম বেপারী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংবাদিক পরিষদ ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক জনাব মোঃ সানোয়ার খান। তিনি তার সুন্দর ও সাবলীল বক্তব্যের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সবুজ রায়। মনোজ্ঞ নিত্য এবং ক্লাসিক ও মডার্ন ডান্স পরিবেশন করেন স্মৃতি, পলক, কে এইচ জিতু, লিটন বি এস সাগর সহ অন্যান্যরা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক মুক্ত খবর এর বিশেষ প্রতিনিধি ও সিএনএন বাংলা টিভির মোঃ ফিরোজ সাঁই। অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট শাহীন জজ কোর্ট নারায়ণগঞ্জ, বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল, বিশিষ্ট শিল্পপতি মোঃ রাজিব, শ্রমিক নেতা আতাউর রহমান, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম নিশাদ, নিউজ 24 নারায়ণগঞ্জ এর প্রকাশক ও সম্পাদক জনাব মিঠু মিয়া, বিশিষ্ট সমাজ সেবিকা ফাতেমা আক্তার সিনথিয়া, বিশিষ্ট ব্যবসায়ী সুনীল বাবু, বিশিষ্ট ব্যবসায়ী রাজু, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মাসুদ। অনুষ্ঠানটির সভাপতি করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোস্তফা হক বাবু। অনুষ্ঠানে শুরুর আগে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য উদ্বোধক মোঃ সানোয়ার খান ও প্রধান অতিথি জসিম বেপারী সম্মাননা প্রাপ্ত ব্যক্তিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পাশাপাশি নারায়ণগঞ্জ শিল্প মিডিয়ার ১২ তম প্রযোজনা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নারায়ণগঞ্জের শিল্প মিডিয়ার পক্ষ থেকে ও বিশেষ সম্মানা হিসেবে
উদ্বোধক সম্মিলিত সাংবাদিক পরিষদ ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক সানোয়ার খানকেও একটি আইনিক সম্মাননা ক্রেস্ট আয়োজক কমিটি তার হাতে তুলে দেন।
সকল কিছুর স্বত্বাধিকারঃ ডে-নাইট-নিউজ