
অনলাইন ডেস্ক | ডে-নাইট নিউজ অতীতের মতো দেশে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় ১৯৭১, ৭ নভেম্বর এবং ২০২৪ সালের মতো ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালির আগে সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ১৯৭১ সালে অর্জিত দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করে জনগণের ওপর বাকশাল চাপিয়ে দেওয়া হয়েছিল। ৭ নভেম্বর সিপাহি-জনতা সেই গোষ্ঠীকে পরাজিত করেছিল বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে দুপুর পৌনে ৩টার দিকে নয়াপল্টনে সমাবেশস্থলে উপস্থিত হন তারেক রহমান। এ সময় সেখানে উপস্থিত বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। হাত নেড়ে উপস্থিত জনতার অভিবাদনের জবাব দেন তিনি।
পরে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ‘সার্বভৌমত্ব’ র্যালি শুরু হয়। এতে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
ডে-নাইট নিউজ | সত্য ও সুন্দরের খোঁজে