
অনলাইন ডেস্ক | ডে-নাইট নিউজ পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিক পক্ষ। এ দাবিতে সোমবার নিম্নতম মজুরি বোর্ডের কাছে লিখিত প্রস্তাব জমা দিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা।
সোমবার বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক পক্ষের এই প্রস্তাব উপস্থাপন করা হয়। বৈঠক শেষে বোর্ডের সদস্যরা বিষয়টি সাংবাদিকদের জানান।
তবে মালিক পক্ষের প্রতিনিধিরা এখনো তাদের লিখিত প্রস্তাব জমা দেননি। মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সভা শেষে ব্রিফিংয়ে জানান, মালিক পক্ষকে প্রস্তাব জমা দেওয়ার জন্য আরও চার কর্মদিবস সময় দেওয়া হয়েছে।
এর আগে গত ৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ এবং ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের বিষয়ে শ্রমিক ও মালিক পক্ষের প্রতিনিধিরা একমত হন।
ডে-নাইট নিউজ | সত্য ও সুন্দরের খোঁজে