প্রিন্ট এর তারিখঃ Nov 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 11, 2026 ইং
রূপগঞ্জে পৃথক পাঁচ মামলায় পাঁচজনের কারাদণ্ড

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি | ডে-নাইট নিউজ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক পাঁচটি মামলায় পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আব্দুল্লাহ-বিন-শফিক। মঙ্গলবার (১০ নভেম্বর) বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় তাদের এ সাজা দেওয়া হয়। পরে সাজাপ্রাপ্তদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
কারাদণ্ডের পরোয়ানা সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মো. মানিক (৩৭) নামে এক ব্যক্তিকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই ধারায় মো. শাকিল (২১) ও মো. রাসেল (৪০)-কে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া মো. আমির হোসেন (৪৮) নামে আরেক ব্যক্তিকে একই আইনের ধারায় এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অন্যদিকে, দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় মো. মেহেদী হাসান (৩০) নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
পৃথক পাঁচটি মামলায় সাজাপ্রাপ্তদের কারাভোগ নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়কের কাছে কারাদণ্ড কার্যকরের পরোয়ানা পাঠানো হয়েছে।
ডে-নাইট নিউজ | সত্য ও সুন্দরের খোঁজে
সকল কিছুর স্বত্বাধিকারঃ ডে-নাইট-নিউজ