সাদেকুল ইসলাম সাদিক
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

জরাজীর্ণ ঘরে, মানবেতর জীবন, নিরাপদ. মাথার গোঁজার ঠাঁই চান, বিধবা জাহানারা



মোঃ নুর হোসেন, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নুরুজ্জামান সওদাগর বাড়িতে জরাজীর্ণ একটি ঘরে বৃদ্ধ মায়ের সঙ্গে বসবাস করছেন বিধবা জাহানারা বেগম ও তাঁর চার সন্তান। পরিবারের উপার্জনক্ষম কোনো ব্যক্তি না থাকায় দীর্ঘদিন ধরে চরম আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছে পরিবারটি।


​সরেজমিনে দেখা যায়, বসতঘরটির অবস্থা অত্যন্ত নাজুক। ঘরের টিন ও বেড়ার বিভিন্ন অংশ নষ্ট হয়ে গেছে। কোথাও কোথাও বেড়া ও খুঁটি ভেঙে ঘরটি প্রায় মাটির সঙ্গে মিশে যাওয়ার উপক্রম হয়েছে। ঘরের মেঝে নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই ভেতরে পানি জমে যায়। ফলে ছোট ছোট শিশুদের নিয়ে চরম দুর্ভোগে পড়তে হয় পরিবারটিকে।


​জাহানারা বেগম জানান, স্বামীর মৃত্যুর পর চার সন্তানকে নিয়ে তিনি নিজের বৃদ্ধ মায়ের সঙ্গে এই ঘরেই বসবাস করছেন। পরিবারের কোনো উপার্জনক্ষম সদস্য না থাকায় অন্যের সহায়তায় ও খেয়ে না খেয়ে কোনো রকমে দিন চলে। আর্থিক অসচ্ছলতার কারণে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ এই ঘরটি সংস্কার বা নতুন করে নির্মাণ করা সম্ভব হয়নি। বৃষ্টি নামলেই ঘরের ভেতর পানি ঢুকে পড়ে, তখন শিশু সন্তানদের নিয়ে নির্ঘুম রাত কাটাতে হয়।


​স্থানীয় বাসিন্দারা জানান, নুরুজ্জামান সওদাগরের মৃত্যুর পর তাঁর দুই ছেলে অন্যত্র বসবাস শুরু করেন। এরপর থেকে বৃদ্ধ মায়ের সঙ্গে বিধবা মেয়ে জাহানারা বেগম তাঁর দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে এই ভাঙা ঘরেই দিন কাটাচ্ছেন।

​স্থানীয়দের ভাষ্য, ঘরটির বর্তমান অবস্থা এতই শোচনীয় যে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিশেষ করে বর্ষাকালে ঘরে পানি ঢুকে পড়ায় শিশু ও বৃদ্ধাকে নিয়ে পরিবারটির ভোগান্তি চরমে পৌঁছায়।

​সাহায্যের আকুতি জানিয়ে জাহানারা বেগম বলেন, “একটি নিরাপদ ঘর নির্মাণের সামর্থ্য আমার নেই। সরকারি সহায়তা বা সমাজের বিত্তবানরা একটু এগিয়ে এলে সন্তানদের নিয়ে অন্তত নিরাপদে মাথা গোঁজার ঠাঁই পেতাম।”

​পরিবারটি সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছে। একই সঙ্গে রামগতি-কমলনগর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজানের কাছে একটি নিরাপদ ঘর নির্মাণে জরুরি সহযোগিতার আবেদন জানিয়েছে।
​এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাতুজ জামান বলেন, “ বিষয়টি যাচাই-বাছাই করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সাংবাদিক সম্মেলন

1

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

2

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

3

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

4

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

5

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

6

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

7

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

8

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

9

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

10

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

11

বাজার করতে গিয়ে প্রাণ গেল পোশাক শ্রমিকের

12

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

13

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

14

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

15

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

16

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

17

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

18

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

19

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

20