সূর্য আহমেদ মিঠুন | বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে প্রায় ৫০০ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুত্বের বাংলাদেশ’। সংগঠনটির ‘একবেলা ভালো খাবার’ কর্মসূচির আওতায় এ উদ্যোগ নেওয়া হয়।
শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার, জালকুড়ি এলাকা এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীসহ সমাজের নানা শ্রেণি-পেশার সুবিধাবঞ্চিত মানুষের হাতে খাবার ও বিশুদ্ধ পানি তুলে দেওয়া হয়।
কর্মসূচিতে সংগঠনটির উপদেষ্টাসহ বিভিন্ন শ্রেণি-পেশার স্বেচ্ছাসেবীরা অংশ নেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় ৫০০ মানুষের কাছে খাবার ও বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া সম্ভব হয়।
আয়োজকদের মতে, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং তাঁদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ আয়োজন। মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।
সংশ্লিষ্টরা মনে করছেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এমন উদ্যোগ সমাজে মানবিকতা, পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার চর্চাকে আরও উৎসাহিত করবে।
মন্তব্য করুন