Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু

ডে-নাইট নিউজ | ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কর্মসূচিতে নতুন মাইলফলক অর্জিত হয়েছে। পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে শুরু হয়েছে নিয়ন্ত্রিত পারমাণবিক শৃঙ্খল বিক্রিয়া। এর মাধ্যমে ইউনিটটি রিঅ্যাক্টর ক্রিটিক্যালিটি অর্জন করেছে।

রোববার (১১ অক্টোবর) বিকেল ৩টা ৩৪ মিনিটে রিঅ্যাক্টরটি ক্রিটিক্যাল অবস্থায় পৌঁছায়। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এনপিসিবিএল জানিয়েছে, কমিশনিং কার্যক্রমের ধারাবাহিকতায় এই গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে। প্রকল্পসংশ্লিষ্টদের মতে, এটি দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিল।

ড. জায়েদুল হাসান জানান, ক্রিটিক্যালিটি অর্জনের পর রিঅ্যাক্টরের গুরুত্বপূর্ণ পরামিতিগুলো নির্ধারিত সীমার মধ্যে রয়েছে। পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত অবস্থায় পরিচালিত হচ্ছে।

তিনি আরও জানান, এই অগ্রগতির ফলে প্রথম ইউনিটকে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করার পথে গুরুত্বপূর্ণ একটি ধাপ অতিক্রম করা হয়েছে। পরবর্তী পর্যায়ে অনুমোদিত কমিশনিং কর্মসূচি অনুযায়ী রিঅ্যাক্টর ফিজিক্স পরীক্ষা, বিভিন্ন সিস্টেম ও নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা যাচাই, ধাপে ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা বৃদ্ধি এবং গ্রিড সংযোগের প্রস্তুতিমূলক পরীক্ষা সম্পন্ন করা হবে।

প্রকল্পসংশ্লিষ্টরা জানান, এনপিসিবিএলের কর্মকর্তা-কর্মচারী, প্রকৌশলী, অপারেশন ও কমিশনিং বিশেষজ্ঞদের সম্মিলিত প্রচেষ্টা এবং দেশি-বিদেশি অংশীজনদের সহযোগিতায় এ পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়েছে।

তবে রিঅ্যাক্টর ক্রিটিক্যালিটি অর্জন মানেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু নয়। বিদ্যুৎ সরবরাহের আগে কমিশনিংয়ের পরবর্তী ধাপগুলো সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তামান, অনুমোদিত কারিগরি পদ্ধতি ও নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান অনুসরণ করা হবে বলে জানিয়েছে প্রকল্পসংশ্লিষ্টরা।

রূপপুরের প্রথম ইউনিটে ক্রিটিক্যালিটি অর্জন দেশের বিজ্ঞান, প্রকৌশল ও পারমাণবিক প্রযুক্তির সক্ষমতা বিকাশে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। পরবর্তী পরীক্ষাগুলো সফলভাবে সম্পন্ন হলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের দিকে আরও এগিয়ে যাবে প্রকল্পটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

1

সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়

2

রিয়াদের বিমানবন্দরে হামলার দাবি, নিহত ১২, দুই বাংলাদেশি থাকা

3

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

4

অসুস্থ নাজির কামরুল ইসলামের সুস্থতা কামনায় দোয়া, উদ্বিগ্ন সহ

5

সরকারকে বেকায়দায় ফেলতে অপচেষ্টা চলছে, অভিযোগ রিজভীর

6

যাএা শুরু করলো নারায়ণগঞ্জ জেলার পত্রিকা খবর নারায়ণগঞ্জ

7

রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত

8

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে সিগারেট কোম্পানি পরিচালনার অভ

9

পাসপোর্ট অধিদপ্তরে অভিযোগের পাহাড়, গুরুত্বপূর্ণ পদে প্রভাবশা

10

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

11

কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধন

12

অ্যালার্ম ছাড়াই নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস করবেন যে

13

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ডিম দিবস-২০২৬ উদযাপিত

14

কমলনগরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে বেপরোয়া বাণিজ্যের অভিযোগ

15

অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

16

এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম বাড়তেই সিলেটে দেখা দিয়েছে সংকট

17

শিশুদের বিকাশের সুযোগ দিলেই মজবুত হবে দেশের ভিত্তি: প্রধানমন

18

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

19

নোবিপ্রবিতে মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস আন

20