Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট

নোয়াখালী প্রতিনিধি নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ খনন শেষে গ্যাসের সন্ধান মিলেছে। কূপটিতে বর্তমানে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) চলছে। পরীক্ষা শেষ হলে গ্যাসের মজুত ও উত্তোলনযোগ্য পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি থেকে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হতে পারে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে কূপটিতে গ্যাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার কথা জানায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এর আগে গত ২৮ জুলাই কূপটির খননকাজ শুরু হয়।

বাপেক্স সূত্রে জানা গেছে, ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডব্লিউডি প্রযুক্তি ব্যবহার করে কূপটি ১ হাজার ৫৭৮ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪২০ থেকে ১ হাজার ৪৬০ মিটার গভীরতার স্তরে গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে।

সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মোজাম্মেল হক গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী দুই থেকে তিন দিন ডিএসটি পরীক্ষা চলবে। এরপর কূপটিতে মোট কী পরিমাণ গ্যাস মজুত রয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজার করতে গিয়ে প্রাণ গেল পোশাক শ্রমিকের

1

‘ঢাকার বার্তা’ নিয়ে দিল্লিতে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠ

2

সিলেটে এ বছর ৬৩৬ স্থানে দুর্গাপূজা হচ্ছে

3

শীতের আগেই ঢাকার আকাশে কুয়াশার মতো আবছা ভাব, কারণ জানাল আবহা

4

কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধন

5

অ্যালার্ম ছাড়াই নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস করবেন যে

6

সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত

7

দুর্যোগে নারী-কিশোরীর নিরাপত্তায় ওরিয়েন্টেশন

8

ইরান ইস্যুতে রাজনৈতিক চাপে ট্রাম্প

9

বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, ব্যারেল প্রতি ১০১ ডলার ছাড়

10

নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট

11

সরকারকে বেকায়দায় ফেলতে অপচেষ্টা চলছে, অভিযোগ রিজভীর

12

রাজনৈতিক মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মামাতো

13

বিদায়ী ম্যাচে মেসির ঝলক, এক গোল ও দুই অ্যাসিস্টে আর্জেন্টিনা

14

শিশুদের বিকাশের সুযোগ দিলেই মজবুত হবে দেশের ভিত্তি: প্রধানমন

15

রাজশাহীতে বৃক্ষরোপণ ও সর্প দংশন সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্ম

16

গোলাপগঞ্জ প্রেসক্লাবে নতুন কমিটির বিএনপি ও জামায়াতের কর্মীদে

17

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

18

নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু ধর্ষণ আসামি ধরতে গিয়ে আহত ওসি

19

ডিসেম্বর ঘিরে আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে কঠোর অবস্থানে ডিব

20