Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

এশার নামাজ পড়ে ফেরা হলো না মেহরাজের, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১০ বছরের শিশুর

নোয়াখালী প্রতিনিধি লক্ষ্মীপুরের রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মেহরাজ হোসেন (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি নোহা গাড়ির চাপায় প্রাণ হারায় শিশুটি। দুর্ঘটনার পর গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

বুধবার (১৪ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার দরবেশপুর ইউনিয়নের আলিপুর গ্রামের কচুয়া বাজারে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহরাজ হোসেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জীবতলী ইউনিয়নের বিজয়নগর গ্রামের মেজবা উদ্দিন ও শারমিন সুলতানা দম্পতির ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ত।

পুলিশ সূত্রে জানা গেছে, এশার নামাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তা পার হচ্ছিল মেহরাজ। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা নোহা গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) নূর মিয়া সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে পৌঁছান। সেখানে শিশুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।

পুলিশ আরও জানায়, মেহরাজের মা কচুয়া বাজারের আলহেরা ইসলামি একাডেমির সহকারী শিক্ষিকা। তিনি পরিবারের সদস্যদের নিয়ে ওই প্রতিষ্ঠানের তৃতীয় তলায় বসবাস করতেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ঘটনাটি রামগঞ্জ থানাকে বেতার বার্তার মাধ্যমে জানানো হয়েছে। ফিরতি বার্তা পাওয়ার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, দুর্ঘটনাটি রামগঞ্জ থানা এলাকায় ঘটেছে। এ কারণে নিহত শিশুর পরিবারকে সংশ্লিষ্ট থানায় গিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ডে-নাইট নিউজ | সত্য ও সুন্দরের খোঁজে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান ইস্যুতে রাজনৈতিক চাপে ট্রাম্প

1

নোবিপ্রবিতে মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস আন

2

ভরিতে ৩,২৬৬ টাকা কমল স্বর্ণের দাম, নতুন দর কার্যকর

3

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১

4

ইরানের হামলার আশঙ্কা: যুক্তরাজ্যের ঘাঁটি থেকে মার্কিন বোমারু

5

অ্যালার্ম ছাড়াই নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস করবেন যে

6

নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

7

লক্ষ্মীপুরে ড্রাম-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধ

8

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

9

মুক্তিযোদ্ধা তালিকায় কঠোর যাচাই, বাদ পড়বেন অ-মুক্তিযোদ্ধারা:

10

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস ১৯৭১ সালে আজকে দিনে শহীদ হয়েছিলেন ১

11

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা, জানালেন জামায়াত আমি

12

রাজশাহীতে বৃক্ষরোপণ ও সর্প দংশন সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্ম

13

বিক্ষোভ ঘিরে দিল্লিতে কঠোর নিরাপত্তা, বন্ধ মেট্রো স্টেশন ও ই

14

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, হাসপাতালে ভর্তি আরও ২১৯৩ জন

15

বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা

16

প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন

17

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

18

বিশ্ব ডিম দিবস আজ, এক দশকে দেশে ডিম উৎপাদন বেড়েছে ৬৮ শতাংশ

19

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ভাষা শিক্ষা কেন্দ্র

20