Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার, রংপুর শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আগামী ২০ অক্টোবর রংপুর সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সফরকালে তিনি একটি পূজামণ্ডপ পরিদর্শন করবেন বলে জানিয়েছে জেলা প্রশাসন। প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সফর উপলক্ষে নগরীর শ্রীশ্রী করুণাময়ী কালিমন্দির, ধর্মসভা ও গুপ্তপাড়া মন্দির প্রস্তুত করা হচ্ছে। তবে প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত কোন মন্দির পরিদর্শন করবেন, তা এখনো নিশ্চিত করা হয়নি।

সফরসূচি অনুযায়ী, আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে যাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দির, যা ধর্মসভা নামে পরিচিত, এর উদ্দেশে রওনা দেবেন তিনি। বেলা ১১টার দিকে মন্দিরটি পরিদর্শনের কথা রয়েছে। পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দর হয়ে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক প্রস্তুতি ও সমন্বয় জোরদার করা হচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নগরীর মেট্রোপলিটন কোতোয়ালি থানার সামনে তিলোত্তমা হোটেলে একটি জরুরি সভা আহ্বান করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। সভায় জেলা বিএনপির আওতাধীন উপজেলা ও পৌর শাখার নেতাদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

শ্রীশ্রী দুর্গা মন্দির, গুপ্তপাড়ার সভাপতি সুব্রত সরকার মুকুল বলেন, প্রশাসনের পক্ষ থেকে তাঁরা এখনো আনুষ্ঠানিক কোনো চিঠি পাননি। তবে এসএসএফ ও এনএসআইয়ের কর্মকর্তারা মন্দির পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি তাঁরাও গুরুত্বের সঙ্গে দেখছেন।

রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। সফর সফল করতে দলীয়ভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ডে-নাইট নিউজ | সত্য ও সুন্দরের খোঁজে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

1

রিকশা ভাড়া থেকে দান-খয়রাত স্মার্টফোনেই লেনদেনের নতুন সুযোগ

2

৩২১ দিনের দীর্ঘ অভিযান শেষে সান ডিয়েগোতে ফিরল মার্কিন রণতরি

3

অসম্পূর্ণ খালেই চূড়ান্ত বিল: ৩০ লাখ টাকা ভাগবাটোয়ার অভিযোগ

4

টঙ্গীতে ওষুধ কারখানার কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ই

5

সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া

6

হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

7

সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত

8

মক্কা-মদিনার নিরাপত্তায় হুমকি এলে নীরব থাকবে না বাংলাদেশ: শা

9

বিক্ষোভ ঘিরে দিল্লিতে কঠোর নিরাপত্তা, বন্ধ মেট্রো স্টেশন ও ই

10

‘ঢাকার বার্তা’ নিয়ে দিল্লিতে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠ

11

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অ'

12

অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩

13

স্ট্যান্ড নিয়ে বিরোধে চিটাগাং রোড–চাষাড়া রুটে অটো চলাচল ব্যা

14

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩২

15

শিশুদের বিকাশের সুযোগ দিলেই মজবুত হবে দেশের ভিত্তি: প্রধানমন

16

অসুস্থ নাজির কামরুল ইসলামের সুস্থতা কামনায় দোয়া, উদ্বিগ্ন সহ

17

এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ

18

বাজার করতে গিয়ে প্রাণ গেল পোশাক শ্রমিকের

19

বন্ধ হয়ে গেলো রায়পুরে বেঙ্গল স‍্যু ইন্ডাস্ট্রিজ, দুই হাজার ন

20