Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে রুফটপ সোলার সম্প্রসারণে উদ্যোগ, গুরুত্ব পেল নেট মিটারিং

নোয়াখালী প্রতিনিধি নোয়াখালী জেলায় ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের অগ্রগতি, সম্ভাবনা ও বাস্তবায়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। টেকসই জ্বালানি ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এ সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন ভবনে রুফটপ সোলার স্থাপন ও নেট মিটারিং পদ্ধতির সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মাৎ জোহরা খাতুন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুমিল্লা অঞ্চলের বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী শেখ ফিরোজ কবির। সভায় সভাপতিত্ব করেন নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।

সভায় শুরুতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নোয়াখালী বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুল বাহার এবং বিউবো চৌমুহনী বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত ইসলাম জেলার বিদ্যুৎ পরিস্থিতি, জাতীয় রুফটপ সোলার সিস্টেম বাস্তবায়নের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

আলোচনায় পরিবেশবান্ধব ও টেকসই বিদ্যুৎব্যবস্থা গড়ে তুলতে সৌরশক্তির ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পাশাপাশি জাতীয় গ্রিডে সৌরবিদ্যুতের সংযোগ বৃদ্ধি এবং গ্রাহক পর্যায়ে নেট মিটারিং পদ্ধতিতে সৌরবিদ্যুৎ স্থাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বক্তারা বলেন, বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণ, জ্বালানি সাশ্রয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সৌরশক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গ্রাহক পর্যায়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হলে নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের সুযোগ তৈরি হবে এবং জাতীয় গ্রিডের ওপর চাপ কমানো সম্ভব হবে।

সভায় সরকারি ও বেসরকারি ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের বিভিন্ন মডেল নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। এ ক্ষেত্রে গ্রাহক, সেবাদানকারী প্রতিষ্ঠান ও বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বিদ্যুৎ বিভাগের একজন সিনিয়র সহকারী সচিব CAPEX ও OPEX মডেলের বিভিন্ন সুবিধা তুলে ধরেন।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী নোয়াখালী জেলার বিভিন্ন মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

প্রধান অতিথি জেলার বিদ্যুৎ পরিস্থিতি এবং নেট মিটারিং পদ্ধতিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের অগ্রগতি পর্যালোচনা করেন। একই সঙ্গে সরকারি ও বেসরকারি পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো এবং সরকারের জাতীয় রুফটপ সোলার কৌশলপত্র বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা ও বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

সভায় বিদ্যুৎ বিভাগের উপসচিব, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধান, সব উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডে-নাইট নিউজ | সত্য ও সুন্দরের খোঁজে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৩০০-এর কাছাকাছি, ২৪ ঘণ্টায় হাসপাতালে

1

দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মা

2

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫২৮, উদ্ধার মা

3

বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক

4

সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়

5

সিলেটস্থ তাহিরপুর সমিতির কমিটি গঠন

6

রোনালদোকে ছাড়াই টানা ৩ জয়, কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

7

লক্ষ্মীপুরে ড্রাম-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধ

8

স্ট্যান্ড নিয়ে বিরোধে চিটাগাং রোড–চাষাড়া রুটে অটো চলাচল ব্যা

9

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, হাসপাতালে ভর্তি আরও ২১৯৩ জন

10

ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে প

11

বাজার করতে গিয়ে প্রাণ গেল পোশাক শ্রমিকের

12

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

13

অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

14

ভ্রু ও চোখের পাতা ঘন দেখাতে ঘরোয়া যত্ন

15

সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক-পাকিস্তান

16

মাদকবিরোধী অভিযানে সীমান্তে বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশি

17

নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

18

সিলেটে এ বছর ৬৩৬ স্থানে দুর্গাপূজা হচ্ছে

19

প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন

20