Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় তৃতীয়

 ডে-নাইট নিউজ | অনলাইন ডেস্ক  সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানী ঢাকার বায়ুমানের উন্নতি হয়নি। বায়ুদূষণের কারণে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৭৯, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর। শহরটির বায়ুমান সূচক ২৪৫, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। ১৮২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর। ১৭৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে ঢাকা। একই স্কোর নিয়ে তালিকায় পরবর্তী অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই।

বায়ুমানের সূচক কী নির্দেশ করে?

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয় পর্যায়ে থাকে। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত বায়ুর মান অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোর হলে বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে গণ্য করা হয়।

বাংলাদেশে বায়ুমান নির্ধারণে বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও২) এবং ওজোন (ও৩)—এই পাঁচ ধরনের দূষণকারী উপাদান বিবেচনা করা হয়।

ঢাকার বায়ুদূষণের প্রধান উৎস

২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হিসেবে ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণকাজের ধুলাবালির কথা উল্লেখ করা হয়েছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের রোগ, ফুসফুসের ক্যান্সার ও তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়ে। সংস্থাটির হিসাবে, বিশ্বজুড়ে বায়ুদূষণের সঙ্গে সম্পর্কিত কারণে প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু ঘটে।

রাজধানীর বায়ুদূষণ নিয়ন্ত্রণে নির্মাণকাজের ধুলা কমানো, যানবাহনের কালো ধোঁয়া নিয়ন্ত্রণ এবং দূষণের প্রধান উৎসগুলো মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

ডে-নাইট নিউজ | সত্য ও সুন্দরের খোঁজে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে গেলেন ক্রিস্টা

1

ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৩০০-এর কাছাকাছি, ২৪ ঘণ্টায় হাসপাতালে

2

রাজশাহীতে রাজ বেকস লাইভ বেকারীকে জরিমানা

3

বিএসটিআই' ভ্রাম্যমাণ আদালত ‘‘রিজিক রেষ্টুরেন্ট’’ প্রতিষ্ঠানক

4

ইরানের হামলার আশঙ্কা: যুক্তরাজ্যের ঘাঁটি থেকে মার্কিন বোমারু

5

গোলাপগঞ্জ প্রেসক্লাবে নতুন কমিটির বিএনপি ও জামায়াতের কর্মীদে

6

ওজন কমলে শরীরের চর্বি কোথায় যায় জানুন বিজ্ঞান কী বলে

7

গাজীপুরে চতুর্থবারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত শাহীনুর

8

জরাজীর্ণ ঘরে, মানবেতর জীবন, নিরাপদ. মাথার গোঁজার ঠাঁই চান

9

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩২

10

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পা

11

রাতে ভালো ঘুমের জন্য মেনে চলুন এই ৮টি সহজ অভ্যাস

12

প্রতিটি ইউনিয়নে মাঠ তৈরির নির্দেশ, দুই মাসে হবে ১ হাজার খেলা

13

সিলেটস্থ তাহিরপুর সমিতির কমিটি গঠন

14

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ডিম দিবস-২০২৬ উদযাপিত

15

অসুস্থ নাজির কামরুল ইসলামের সুস্থতা কামনায় দোয়া, উদ্বিগ্ন সহ

16

শিশুদের বিকাশের সুযোগ দিলেই মজবুত হবে দেশের ভিত্তি: প্রধানমন

17

শুভশ্রীর গলায় লালচে দাগ, ‘লাভ বাইট’ ঘিরে তুমুল আলোচনা

18

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: উপদেষ্টা জাহেদ উর রহমা

19

পুলিশ পরিদর্শকের ওপর হামলার পর খুলনায় রাতে একা চলাচলে নিষেধা

20