Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৫ পর্যটকের

কক্সবাজার প্রতিনিধি  কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে গেছে রিসোর্টটি। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিহতরা সবাই পর্যটক বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি জানান, আগুনের মধ্য থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের শরীরের প্রায় ৩০ শতাংশ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে সকাল ৮টার দিকে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর রিসোর্টটিতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

এদিকে, অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ডে-নাইট নিউজ | সত্য ও সুন্দরের খোঁজে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

1

কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৫ পর্যটকের

2

এশার নামাজ পড়ে ফেরা হলো না মেহরাজের, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল

3

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে সিগারেট কোম্পানি পরিচালনার অভ

4

সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ

5

নোবিপ্রবিতে মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস আন

6

আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সা

7

রিয়াদের আকাশে ৩ ড্রোন ধ্বংস, বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

8

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬

9

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে গেলেন ক্রিস্টা

10

ড্রেনের পাশে মিলল একদিনের নবজাতক, উন্নত চিকিৎসার জন্য হাসপাত

11

হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

12

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩২

13

বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, ব্যারেল প্রতি ১০১ ডলার ছাড়

14

দুর্যোগে নারী-কিশোরীর নিরাপত্তায় ওরিয়েন্টেশন

15

শীতের আগেই ঢাকার আকাশে কুয়াশার মতো আবছা ভাব, কারণ জানাল আবহা

16

রামগতির মেঘনায় মা ইলিশ নিধনের মহোৎসব, নেপথ্যে ছাত্রদল নেতার

17

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫২৮, উদ্ধার মা

18

নারায়ণগঞ্জে ৫০০ অসহায় মানুষের পাশে ‘বন্ধুত্বের বাংলাদেশ’, বি

19

ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে প

20