Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

কমলনগরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন হুইপ নিজান, বিতরণ করলেন অর্থ ও শাড়ি

মোঃ নুর হোসেন, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আশরাফ উদ্দিন নিজানের উদ্যোগে লক্ষ্মীপুরের কমলনগরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, নগদ অর্থ ও শাড়ি বিতরণ করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

পরিদর্শনকালে হুইপ আশরাফ উদ্দিন নিজান পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় তিনি বলেন, “বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল ধরে এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। শারদীয় দুর্গোৎসব এখন শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।”

তিনি আরও বলেন, সবাই যেন নিরাপদে ও আনন্দের সঙ্গে উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সরকার ও স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক তৎপর রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাদুর জামান, সার্কেল কর্মকর্তা শামসুল হক, কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা।

পূজামণ্ডপে নগদ অর্থের অনুদান ও নতুন শাড়ি উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেন আয়োজক কমিটি ও সুবিধাভোগীরা। তাঁরা হুইপ আশরাফ উদ্দিন নিজানের এ সম্প্রীতিমূলক উদ্যোগ ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

ডে-নাইট নিউজ | সত্য ও সুন্দরের খোঁজে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গীতে ওষুধ কারখানার কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ই

1

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

2

মুক্তিযোদ্ধা তালিকায় কঠোর যাচাই, বাদ পড়বেন অ-মুক্তিযোদ্ধারা:

3

বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, ব্যারেল প্রতি ১০১ ডলার ছাড়

4

হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

5

নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

6

বিশ্বনাথে পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বস্ত্র বিতরণ

7

দুর্যোগে নারী-কিশোরীর নিরাপত্তায় ওরিয়েন্টেশন

8

জরাজীর্ণ ঘরে, মানবেতর জীবন, নিরাপদ. মাথার গোঁজার ঠাঁই চান

9

বিএসটিআই' ভ্রাম্যমাণ আদালত ‘‘রিজিক রেষ্টুরেন্ট’’ প্রতিষ্ঠানক

10

সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

11

রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত

12

ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় তৃ

13

রাজশাহীতে বৃক্ষরোপণ ও সর্প দংশন সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্ম

14

শুভশ্রীর গলায় লালচে দাগ, ‘লাভ বাইট’ ঘিরে তুমুল আলোচনা

15

মাদকবিরোধী অভিযানে সীমান্তে বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশি

16

নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ

17

মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে

18

সিলেট জুড়ে বেড়েছে দারিদ্র্যের হার, পিছিয়ে পড়েছে শিক্ষাক্ষেত্

19

রিকশা ভাড়া থেকে দান-খয়রাত স্মার্টফোনেই লেনদেনের নতুন সুযোগ

20