Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

খাজাঞ্চিবাসী উন্নয়ন বঞ্চিত থাকবে না: বিশ্বনাথের খাজাঞ্চিতে এমপি তাহসিনা রুশদির লুনার মতবিনিময়

খাজাঞ্চিবাসী উন্নয়ন বঞ্চিত থাকবে না:
বিশ্বনাথের খাজাঞ্চিতে এমপি তাহসিনা রুশদির লুনার মতবিনিময়

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ

সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সাথে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর পত্নী ও সিলেট-২আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা'র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ অক্টোবর(শুক্রবার)বিকেলে খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আবুল বশর ফারুকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শহিদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রব সরকারের যৌথ সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।

প্রধান অতিথির বক্তব্যে এমপি তাহসিনা রুশদির লুনা বলেন, আওয়ামী ফ্যাসিবাদের শাসনামলের গত ১৭ বছরে এই অঞ্চলে কোনো উন্নয়ন না হওয়ায় রাস্তাঘাট, ব্রিজ,কালভার্ট,স্কুল-কলেজ ও গ্রামীণ অবকাঠামোসহ নানা সমস্যার সৃষ্টি হয়েছে। এ সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে। আমার স্বামী জননেতা এম.ইলিয়াস আলী এই এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। আমি আশাবাদী তার ধারাবাহিকতা আমি বজায় রাখব। উন্নয়ন ধারাবাহিকতা সম্পন্ন করতে সময় দিতে হবে। আপনাদেরকে কথা দিচ্ছি কোনো এলাকা উন্নয়নবঞ্চিত থাকবে না। ধাপে ধাপে বিশ্বনাথ ওসমানীনগরের সকল এলাকায় উন্নয়ন হবে।

তিনি বলেন,স্বামীর নিখোজের পর  থেকে প্রতিটি এলাকায় আমি বিচরণ করেছি। উপজেলার সব সমস্যা আমার জানা আছে তাই অগ্রাধিকার ভিত্তিতে আগে গুরুত্বপূর্ণ সড়কসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়নকাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি সড়ক ও অবকাঠামোর উন্নয়ন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। 

 এ সময় নিজ নিজ রাস্তা -ঘাট,কালভার্ট নির্মাণসহ এলাকার জনগুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সভাপতি সাইদুর রহমান সৈয়দসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত)সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো:লিলু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক গৌছ খান, জেলা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক মো:ময়নুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান, কাওছার খান, যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তালুকদার গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আমির উদ্দিন, প্রচার সম্পাদক কয়েছ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আশিকুর রহমান রানা।

মতবিনিময় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন এম সি কলেজ ছাত্রদলের সহ সভাপত ও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রহিম আলী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোবিপ্রবিতে মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস আন

1

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস ১৯৭১ সালে আজকে দিনে শহীদ হয়েছিলেন ১

2

রিয়াদের আকাশে ৩ ড্রোন ধ্বংস, বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

3

নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ

4

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা, জানালেন জামায়াত আমি

5

এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম বাড়তেই সিলেটে দেখা দিয়েছে সংকট

6

শীতের আগেই ঢাকার আকাশে কুয়াশার মতো আবছা ভাব, কারণ জানাল আবহা

7

খাজাঞ্চিবাসী উন্নয়ন বঞ্চিত থাকবে না: বিশ্বনাথের খাজাঞ্চিতে এ

8

রাতে ভালো ঘুমের জন্য মেনে চলুন এই ৮টি সহজ অভ্যাস

9

গাজীপুরে চতুর্থবারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত শাহীনুর

10

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

11

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১,৮৫১

12

সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়

13

নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

14

বাজার করতে গিয়ে প্রাণ গেল পোশাক শ্রমিকের

15

ঝিনাইদহে ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সাংবাদিক সম্মেলন

16

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: প

17

ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৩০০-এর কাছাকাছি, ২৪ ঘণ্টায় হাসপাতালে

18

ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক

19

বিশ্বনাথে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

20