সাদেকুল ইসলাম সাদিক
প্রকাশ : Sep 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরান ইস্যুতে রাজনৈতিক চাপে ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধ কীভাবে শেষ হবে এবং ইরানকে কী ধরনের ছাড় দেওয়া হবে—এ নিয়ে রাজনৈতিক জটিলতায় পড়েছেন তিনি বলে মনে করছেন ওমানের সাবেক মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড স্মাইয়ার।

আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্মাইয়ার বলেন, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ট্রাম্প যুদ্ধের চূড়ান্ত নিষ্পত্তি পিছিয়ে দিতে চাইতে পারেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে যুদ্ধের জনপ্রিয়তা কমে যাওয়া এবং জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বিষয়টি তার জন্য আরও জটিল হয়ে উঠেছে।

স্মাইয়ারের মতে, যুদ্ধ দ্রুত শেষ হলে ট্রাম্প রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে কিছুটা স্বস্তি পেতে পারেন। কিন্তু ইরানকে বড় ধরনের অর্থনৈতিক বা কূটনৈতিক ছাড় দিলে নির্বাচনের আগে সেটি আবার রাজনৈতিক সমালোচনার কারণ হতে পারে।

‘মধ্যপথ’ খুঁজছেন ট্রাম্প

স্মাইয়ার বলেন, ট্রাম্প এমন একটি মধ্যপথ খুঁজছেন, যেখানে মার্কিন জনগণকে যুদ্ধ শিগগির শেষ হওয়ার বার্তা দেওয়া যাবে, কিন্তু মধ্যবর্তী নির্বাচনের আগে বাস্তবে যুদ্ধের চূড়ান্ত অবসান নাও ঘটতে পারে।

ইরানের জব্দ করা সম্পদ ছেড়ে দেওয়া কিংবা ইরানি তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহারের মতো পদক্ষেপও নির্বাচনের আগে ট্রাম্পের জন্য রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মনে করেন তিনি।

আল-জাজিরার সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধ ও জ্বালানির মূল্যবৃদ্ধি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে।

এদিকে ২৮ সেপ্টেম্বর আল-জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প চলতি সপ্তাহে ইরানের সঙ্গে আরও আলোচনার প্রত্যাশা করছেন এবং যুদ্ধ শিগগির শেষ হবে বলে দাবি করেছেন। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি নতুন করে মার্কিন হামলা হলে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার কথা জানিয়েছেন।

সূত্র: আল-জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ

1

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

2

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

3

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

4

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

5

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

6

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

7

পাসপোর্ট অধিদপ্তরে অভিযোগের পাহাড়, গুরুত্বপূর্ণ পদে প্রভাবশা

8

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

9

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

10

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

11

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

12

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

13

দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মা

14

সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্

15

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

16

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

17

রাজশাহীতে রাজ বেকস লাইভ বেকারীকে জরিমানা

18

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

19

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

20