রাজশাহীতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এবং প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের যৌথ উদ্যোগে সর্প দংশন সচেতনতা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অদ্য বিকেল ৪.৩০ ঘটিকায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় উক্ত কর্মশালাটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, রাজশাহী ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সোহেল সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ রাজশাহীর উপ-বিভাগীয় প্রকৌশলী মোর্শেদ মাহমুদ চৌধুরী।
সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌ. জুনায়েদ আহমেদ। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহীর বন্যপ্রাণী পরিদর্শক মোঃ জাহাঙ্গীর কবির।
প্রশিক্ষণে বিষধর ও নির্বিষ সাপের পরিচিতি, সর্পদংশন প্রতিরোধ ও চিকিৎসা এবং সাপ রেসকিউ, হ্যান্ডলিং ও অবমুক্তকরণ বিষয়ে বিশদভাবে আলোকপাত করা হয়।
প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদপত্র এবং জলবায়ু ও জীববৈচিত্র্য সুরক্ষায় বিশেষ সহায়ক হিসেবে তালগাছের চারা বিতরণ করা হয়। এছাড়া হাউজিং এস্টেট মসজিদের মাঠে ৫০টি তালগাছের চারা রোপণ করা হয়।
মন্তব্য করুন