ডে-নাইট নিউজ | অনলাইন ডেস্ক গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি ওষুধ কারখানার কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। এ ছাড়া ঘটনাস্থলে যাচ্ছে আরও নয়টি ইউনিট।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। সকাল ১০টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের প্রধান বা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য জানিয়েছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট স্টেশন থেকে অগ্নিকাণ্ডের স্থানটির দূরত্ব প্রায় দুই কিলোমিটার।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের অভিযান চলছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক
মন্তব্য করুন