সাদেকুল ইসলাম সাদিক
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত

সিলেট প্রতিনিধি : সিলেটে আবারও আড়ছে ডেঙ্গু রোগের আক্রমন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ জন ডেঙ্গু  রোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে চলতি বছরে বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩১ জন। বুধবার (২৩ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, নতুন শনাক্ত ৮ জনের মধ্যে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, হবিগঞ্জ সদর হাসপাতালে ২, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১ এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ১ জন রয়েছেন। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়ে ছিলেন ৬ জন।


বর্তমানে চিকিৎসাধীন ৩১ জনের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ৩, হবিগঞ্জ সদর হাসপাতালে ৯, চুনারুঘাটে ৪, লাখাইয়ে ২, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৪ এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ২ জন রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্তদের মধ্যে হবিগঞ্জে সর্বোচ্চ ১৪৭ জন, সুনামগঞ্জে ৭৭, সিলেটে ৭৪ এবং মৌলভীবাজারে ৩৭ জন রয়েছেন। এছাড়া অন্য জেলা থেকে এসে চিকিৎসা নেওয়া ১৩ জন রয়েছেন। এদিকে, চলতি বছর ডেঙ্গুতে সিলেট বিভাগে এখন পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ১৬ সেপ্টেম্বর মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৬০ বছর বয়সী ছলিমা বেগম মারা যান। এর আগে ৮ সেপ্টেম্বর হবিগঞ্জের বানিয়াচংয়ের কৃষ্ণ দাস (৪৫) এবং ২ আগস্ট আফিয়া খানম (৫৪) মারা যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ

1

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

2

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

3

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

4

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

5

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

6

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

7

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

8

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

9

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

10

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

11

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

12

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

13

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

14

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

15

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

16

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

17

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

18

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

19

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

20