সাদেকুল ইসলাম সাদিক
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সাংবাদিক সম্মেলন


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে দীর্ঘ ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম খাতুনের অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটনের পর এবার ঘাতকের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন নিহতের মা তাসলিমা খাতুন। বৃহস্পতিবার সকালে মহেশপুর প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে তাসলিমা খাতুন বলেন, তাঁর মেয়েকে যারা পরিকল্পিতভাবে অপহরণ ও হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি মেয়ের হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। নিহত নিঝুম খাতুন (১৭) মহেশপুর উপজেলার ফতেপুর কানাইডাংগা  গ্রামের বাসিন্দা।



গত ১৩ মার্চ ২০২৫ তারিখে সে নিখোঁজ হয়। দীর্ঘ ১৮ মাস ধরে নিঝুমের সন্ধানে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।অবশেষে তদন্তের মাধ্যমে পুলিশ নিঝুমকে অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করে বলে জানা গেছে।সাংবাদিক সম্মেলনে নিঝুমের মা বলেন, দীর্ঘদিন ধরে মেয়ের সন্ধান না পেয়ে তারা চরম অনিশ্চয়তা ও কষ্টের মধ্যে দিন কাটিয়েছেন। মেয়েকে হারানোর শোক আজও কাটেনি। তিনি দ্রুত মামলার তদন্ত ও বিচার কার্যক্রম সম্পন্ন করে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।



তিনি আরও বলেন, কোনো মা-বাবার সন্তান যেন এমন নির্মমতার শিকার না হয়। নিঝুম হত্যার সুষ্ঠু বিচার হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ কমবে এবং ভুক্তভোগী পরিবার ন্যায়বিচারের প্রতি আস্থা ফিরে পাবে। সাংবাদিক সম্মেলনে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় নিহত নিঝুমের পরিবারের সদস্য সাবিরা খাতুন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

1

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

2

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

3

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

4

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

5

বাজার করতে গিয়ে প্রাণ গেল পোশাক শ্রমিকের

6

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

7

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

8

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

9

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

10

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

11

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

12

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

13

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

14

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

15

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

16

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

17

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

18

এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ

19

জরাজীর্ণ ঘরে, মানবেতর জীবন, নিরাপদ. মাথার গোঁজার ঠাঁই চান

20