Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

শীতের আগেই ঢাকার আকাশে কুয়াশার মতো আবছা ভাব, কারণ জানাল আবহাওয়া অফিস

ডে-নাইট নিউজ | অনলাইন ডেস্ক : শীত আসতে এখনো বেশ কিছুটা সময় বাকি। এরই মধ্যে ভোর থেকে সকাল পর্যন্ত রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশে কুয়াশার মতো আবছা ভাব দেখা যাচ্ছে। ফলে অনেকের মনে প্রশ্ন উঠেছে—শীতের আগেই কি কুয়াশা পড়তে শুরু করেছে?

আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকার আকাশে বর্তমানে যে আবছা ভাব দেখা যাচ্ছে, সেটিকে পুরোপুরি কুয়াশা বলা ঠিক হবে না। রাতের দৈর্ঘ্য বাড়ার কারণে ভূপৃষ্ঠের তাপমাত্রা কমে যাওয়া, বাতাসে জলীয় বাষ্প এবং ঢাকার বাতাসে ধূলিকণা ও দূষিত কণার আধিক্যের কারণে ভোরের দিকে এমন ধোঁয়াশাচ্ছন্ন পরিবেশ তৈরি হচ্ছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ২৩ সেপ্টেম্বরের পর থেকে ধীরে ধীরে রাতের ব্যাপ্তি বাড়তে এবং দিনের দৈর্ঘ্য কমতে থাকে। আকাশ পরিষ্কার থাকলে রাতে ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরণের মাধ্যমে বের হয়ে যায়। এ প্রক্রিয়াকে ‘রেডিয়েশন কুলিং’ বলা হয়।

তিনি বলেন, রেডিয়েশন কুলিংয়ের কারণে রাতে ভূপৃষ্ঠের তাপমাত্রা কমে আসে। একই সঙ্গে বাতাসে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয়। ঢাকার বাতাসে ধূলিকণা ও বিভিন্ন দূষিত কণার পরিমাণ বেশি থাকায় ভোরের দিকে আবছা বা ধোঁয়াশাচ্ছন্ন পরিবেশ তৈরি হতে পারে।

আবহাওয়াবিদদের মতে, ঢাকায় বর্তমানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, তা মূলত ধোঁয়াশা (স্মগ); একে কুয়াশা বলা ঠিক হবে না। এ কারণে দৃষ্টিসীমাও কিছুটা কমে আসে এবং দূর থেকে কুয়াশার মতো মনে হয়।

তবে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের পরিস্থিতি কিছুটা ভিন্ন। এসব এলাকায় ভোরের দিকে হালকা কুয়াশার প্রবণতা দেখা দিতে পারে। বিশেষ করে তেঁতুলিয়াসহ উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় কুয়াশার পাশাপাশি ধোঁয়াশার প্রভাবও থাকতে পারে।

শীতের প্রকৃত আগমনী পরিস্থিতি সাধারণত নভেম্বরের শেষের দিকে স্পষ্ট হতে শুরু করবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তখন দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশার প্রকোপও ধীরে ধীরে বাড়তে পারে।

এদিকে, মঙ্গলবার সকালে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে ছিল ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ২৩৪, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। একই সময়ে ভারতের কলকাতা ১৯৮ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে ছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে ভালো ঘুমের জন্য মেনে চলুন এই ৮টি সহজ অভ্যাস

1

ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে প

2

আবাসন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

3

হারিয়ে যাওয়া শৈশব: আমাদের শিশুদের সুরক্ষায় দায় কার

4

রোনালদোকে ছাড়াই টানা ৩ জয়, কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

5

শীতের আগেই ঢাকার আকাশে কুয়াশার মতো আবছা ভাব, কারণ জানাল আবহা

6

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১

7

বাজার করতে গিয়ে প্রাণ গেল পোশাক শ্রমিকের

8

সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস

9

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

10

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

11

রাজশাহীতে বৃক্ষরোপণ ও সর্প দংশন সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্ম

12

নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

13

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

14

ইরান ইস্যুতে রাজনৈতিক চাপে ট্রাম্প

15

শুভশ্রীর গলায় লালচে দাগ, ‘লাভ বাইট’ ঘিরে তুমুল আলোচনা

16

কমলনগরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে বেপরোয়া বাণিজ্যের অভিযোগ

17

গোলাপগঞ্জ প্রেসক্লাবে নতুন কমিটির বিএনপি ও জামায়াতের কর্মীদে

18

কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধন

19

অটোরিকশা বন্ধ হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি

20