Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

শুভশ্রীর গলায় লালচে দাগ, ‘লাভ বাইট’ ঘিরে তুমুল আলোচনা

দেব ও শুভশ্রী জুটির নতুন সিনেমা ‘দেশু৭’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৬ অক্টোবর। এর আগে ছবিটির চতুর্থ গান ‘আমার সবকিছুতেই’ প্রকাশের পর থেকেই গানটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন জিৎ গাঙ্গুলি। ফলে দেব-শুভশ্রী জুটির সঙ্গে তার পুরোনো কাজের স্মৃতিও নতুন করে আলোচনায় এসেছে।

গানটির ভিডিওতে দেব ও শুভশ্রীর একটি রোমান্টিক দৃশ্য ইতোমধ্যে নেটিজেনদের নজর কেড়েছে। লাদাখের মনোরম পাহাড়ি পরিবেশে কালো শাড়িতে দেখা গেছে শুভশ্রীকে। তার সঙ্গে মানানসই কালো শার্ট ও ট্রাউজারে ছিলেন দেব। ভিডিওর একটি দৃশ্যে দুজনকে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। সেখানেই শুভশ্রীর গলার কাছে একটি লালচে দাগ নজরে আসে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে সেটিকে ‘লাভ বাইট’ বলে আলোচনা করছেন।

গানটির ৩ মিনিট ১৪ সেকেন্ড থেকে ৩ মিনিট ১৯ সেকেন্ডের দৃশ্যটি এ নিয়ে কৌতূহল আরও বাড়িয়েছে। ওই সময় গানের কথায় শোনা যায়, ‘আদরের কিছু দাগ, থাক আঁকা হয়ে থাক, মন পাহাড়ে।’ আর ঠিক তখনই ক্যামেরায় শুভশ্রীর গলার লালচে ছাপটি দেখা যায়। স্বল্প সময়ের এই দৃশ্যটিই দর্শকদের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

তবে গানটির অন্য কোনো দৃশ্যে শুভশ্রীর গলায় ওই দাগ দেখা যায়নি। ফলে এটি সিনেমার গল্পের অংশ, নাকি দৃশ্যায়নের বিশেষ কোনো কৌশল—তা নিয়ে চলছে নানা আলোচনা। কেউ এটিকে নিছক রোমান্টিক দৃশ্য হিসেবে দেখছেন, আবার কেউ গানের কথার সঙ্গে দৃশ্যটির মিল খুঁজে দেখছেন।

এর আগে আগরতলায় সিনেমার প্রচারে গিয়ে দেবের শুভশ্রীর গালে চুমু দেওয়ার ঘটনাও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছিল।

সিনেমার মুক্তিকে সামনে রেখে ‘দেশু ট্যুর’-এর অংশ হিসেবে বিভিন্ন স্থানে প্রচারে ব্যস্ত রয়েছেন দেব ও শুভশ্রী। আগরতলা, শ্রীরামপুর ও শিলিগুড়িতে প্রচার শেষ করেছেন তারা। বিভিন্ন স্থানে ভক্ত-অনুরাগীদের কাছ থেকেও পাচ্ছেন ব্যাপক সাড়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধ হয়ে গেলো রায়পুরে বেঙ্গল স‍্যু ইন্ডাস্ট্রিজ, দুই হাজার ন

1

রাজশাহীতে বৃক্ষরোপণ ও সর্প দংশন সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্ম

2

বাজার করতে গিয়ে প্রাণ গেল পোশাক শ্রমিকের

3

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

4

পরিকল্পিত নগরায়নে দেশের প্রতিটি সিটি ও জেলায় হচ্ছে মাস্টার

5

সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক-পাকিস্তান

6

২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

7

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১

8

দুর্যোগে নারী-কিশোরীর নিরাপত্তায় ওরিয়েন্টেশন

9

সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্

10

হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

11

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

12

অটোরিকশা বন্ধ হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি

13

শিশুদের বিকাশের সুযোগ দিলেই মজবুত হবে দেশের ভিত্তি: প্রধানমন

14

এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ

15

নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু ধর্ষণ আসামি ধরতে গিয়ে আহত ওসি

16

অসম্পূর্ণ খালেই চূড়ান্ত বিল: ৩০ লাখ টাকা ভাগবাটোয়ার অভিযোগ

17

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অ'

18

দীর্ঘ প্রতীক্ষার পর শুরু ফুলবাড়ীতে পৌর পার্ক নির্মাণ

19

সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়

20