Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

পরিকল্পিত নগরায়নে দেশের প্রতিটি সিটি ও জেলায় হচ্ছে মাস্টারপ্ল্যান: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় পরিকল্পিত ও সুষম নগরায়নের লক্ষ্যে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৫ অক্টোবর) ‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, জলবায়ু-সহনশীল ও টেকসই নগর গড়ে তোলার পাশাপাশি সবার জন্য পর্যাপ্ত, নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।

তিনি জানান, যানজট, দূষণ, আবাসন সংকট ও জলবায়ুজনিত অভিবাসনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। নিম্ন আয়ের মানুষ ও বস্তিবাসীদের আবাসনের মালিকানা অর্জনের সুযোগ তৈরির পাশাপাশি সমন্বিত বর্জ্য ও পানি ব্যবস্থাপনা নিশ্চিত করার কাজও চলছে।

এছাড়া সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জে পৃথক নগর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

গ্রাম ও শহরের বৈষম্য কমিয়ে মানবিক, পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

#DayNightNews | #নগরায়ন #মাস্টারপ্ল্যান #আবাসন #বাংলাদেশ #বিশ্ববসতিদিবস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাসপোর্ট অধিদপ্তরে অভিযোগের পাহাড়, গুরুত্বপূর্ণ পদে প্রভাবশা

1

পরিকল্পিত নগরায়নে দেশের প্রতিটি সিটি ও জেলায় হচ্ছে মাস্টার

2

ঘরেই তৈরি করুন মুচমুচে ভেটকি ফিশ ফ্রাই, জেনে নিন সহজ রেসিপি

3

অসম্পূর্ণ খালেই চূড়ান্ত বিল: ৩০ লাখ টাকা ভাগবাটোয়ার অভিযোগ

4

কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধন

5

বন্ধ হয়ে গেলো রায়পুরে বেঙ্গল স‍্যু ইন্ডাস্ট্রিজ, দুই হাজার ন

6

দীর্ঘ প্রতীক্ষার পর শুরু ফুলবাড়ীতে পৌর পার্ক নির্মাণ

7

রাজশাহীতে বৃক্ষরোপণ ও সর্প দংশন সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্ম

8

ভ্রু ও চোখের পাতা ঘন দেখাতে ঘরোয়া যত্ন

9

২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

10

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অ'

11

কমলনগরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে বেপরোয়া বাণিজ্যের অভিযোগ

12

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

13

গোলাপগঞ্জ প্রেসক্লাবে নতুন কমিটির বিএনপি ও জামায়াতের কর্মীদে

14

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১

15

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

16

বাজার করতে গিয়ে প্রাণ গেল পোশাক শ্রমিকের

17

এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ

18

দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মা

19

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

20