Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, ব্যারেল প্রতি ১০১ ডলার ছাড়াল

ডে-নাইট নিউজ | অনলাইন ডেস্ক বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। বুধবার ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুডের দাম ১০১ ডলার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরীয় এলাকায় শক্তিশালী ঝড়ের আশঙ্কা এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা তেলের সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ৯৩ সেন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৫১ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮২ সেন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ বেড়ে ৯০ দশমিক ২৫ ডলারে উঠেছে।

মেক্সিকো উপসাগরে সৃষ্ট একটি ক্রান্তীয় ঝড় দ্রুত শক্তিশালী হয়ে বছরের প্রথম আটলান্টিক হারিকেনে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর ফলে উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস উৎপাদন এবং শোধনাগারের কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

যুক্তরাষ্ট্রের মোট অপরিশোধিত তেল উৎপাদনের প্রায় ১৫ শতাংশ এবং প্রাকৃতিক গ্যাস উৎপাদনের প্রায় ৫ শতাংশ মেক্সিকো উপসাগরীয় উপকূলীয় এলাকায় হয়ে থাকে। ঝড়ের প্রভাবে ওই অঞ্চলের ছয়টি শোধনাগারের কার্যক্রমও ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলীয় অঙ্গরাজ্যগুলো দেশটির মোট পরিশোধন সক্ষমতার প্রায় অর্ধেকের প্রতিনিধিত্ব করে। দেশটির মোট পরিশোধন সক্ষমতা দৈনিক প্রায় ১ কোটি ৮২ লাখ ব্যারেল।

তেলের দাম বাড়ার পেছনে যুক্তরাষ্ট্রের মজুত কমে যাওয়াও ভূমিকা রাখছে। ২ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে দেশটির অপরিশোধিত তেলের মজুত ২০ লাখ ৯০ হাজার ব্যারেল কমেছে। একই সময়ে পেট্রোলের মজুতও কমেছে। তবে পরিশোধিত জ্বালানি বা ডিস্টিলেটের মজুত সামান্য বেড়েছে।

অন্যদিকে মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। মঙ্গলবার সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন ৫৮ লাখ ব্যারেল তেল পরিবহন হয়েছে। গত সাত থেকে ১০ দিনে মধ্যপ্রাচ্য থেকে প্রতিদিন প্রায় ১ কোটি ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এবং ২০ লাখ ব্যারেল পরিশোধিত জ্বালানি পাঠানো হয়েছে।

তবে অঞ্চলটিতে ভূরাজনৈতিক উত্তেজনা এখনো পুরোপুরি কমেনি। সোমবার সন্ধ্যায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলের জাজান ও নাজরান বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর অভিযানের মধ্যেই এসব হামলা হয়েছে। অভিযানে রিয়াদ আকাশপথে সহায়তা দিচ্ছে।

সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে ঝড়ের কারণে সম্ভাব্য সরবরাহ সংকট এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা বিশ্ববাজারে তেলের দামে চাপ তৈরি করছে। ফলে আঞ্চলিকভাবে তেল রপ্তানি বাড়লেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এখনো ব্যারেলপ্রতি ১০০ ডলারের কাছাকাছি অবস্থান করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের বিকাশের সুযোগ দিলেই মজবুত হবে দেশের ভিত্তি: প্রধানমন

1

ড্রোন হামলা ঠেকাতে পাকিস্তানের পুলিশ ফাঁড়িতে অভিনব জাল

2

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

3

ইরানের হামলার আশঙ্কা: যুক্তরাজ্যের ঘাঁটি থেকে মার্কিন বোমারু

4

নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু ধর্ষণ আসামি ধরতে গিয়ে আহত ওসি

5

গোলাপগঞ্জ প্রেসক্লাবে নতুন কমিটির বিএনপি ও জামায়াতের কর্মীদে

6

দুর্যোগে নারী-কিশোরীর নিরাপত্তায় ওরিয়েন্টেশন

7

পরিকল্পিত নগরায়নে দেশের প্রতিটি সিটি ও জেলায় হচ্ছে মাস্টার

8

নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

9

ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে প

10

মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ, কমেছে মজুরি বৃদ্ধির হার

11

ভ্রু ও চোখের পাতা ঘন দেখাতে ঘরোয়া যত্ন

12

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

13

রাজশাহীতে রাজ বেকস লাইভ বেকারীকে জরিমানা

14

কমলনগরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে বেপরোয়া বাণিজ্যের অভিযোগ

15

বন্ধ হয়ে গেলো রায়পুরে বেঙ্গল স‍্যু ইন্ডাস্ট্রিজ, দুই হাজার ন

16

পাসপোর্ট অধিদপ্তরে অভিযোগের পাহাড়, গুরুত্বপূর্ণ পদে প্রভাবশা

17

রাজশাহীতে বৃক্ষরোপণ ও সর্প দংশন সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্ম

18

দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালা

19

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

20