Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডিসেম্বর ঘিরে আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে কঠোর অবস্থানে ডিবি

ডে-নাইট নিউজ | অনলাইন ডেস্ক ডিসেম্বরকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

বুধবার (৭ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং এ নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো কর্মসূচি বা নাশকতার আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ডিবিপ্রধান বলেন, আইন অনুযায়ী নিষিদ্ধ কোনো কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হবে না।

তিনি বলেন, আইন দ্বারা নিষিদ্ধ কোনো কার্যক্রম দেশে চালাতে দেওয়া হবে না। এ বিষয়ে ডিবি কঠোর অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।

শফিকুল ইসলাম বলেন, ঢাকা মহানগরসহ সারাদেশে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব। যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করতে পুলিশ সতর্ক রয়েছে।

ডিবিপ্রধান আরও জানান, নিষিদ্ধ দলের কার্যক্রম ঠেকাতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার অভিযানও চলমান থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে ভালো ঘুমের জন্য মেনে চলুন এই ৮টি সহজ অভ্যাস

1

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

2

সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্

3

দীর্ঘ প্রতীক্ষার পর শুরু ফুলবাড়ীতে পৌর পার্ক নির্মাণ

4

অসম্পূর্ণ খালেই চূড়ান্ত বিল: ৩০ লাখ টাকা ভাগবাটোয়ার অভিযোগ

5

নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু ধর্ষণ আসামি ধরতে গিয়ে আহত ওসি

6

শীতের আগেই ঢাকার আকাশে কুয়াশার মতো আবছা ভাব, কারণ জানাল আবহা

7

মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ, কমেছে মজুরি বৃদ্ধির হার

8

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

9

২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

10

পাসপোর্ট অধিদপ্তরে অভিযোগের পাহাড়, গুরুত্বপূর্ণ পদে প্রভাবশা

11

নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট

12

রাজনৈতিক মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মামাতো

13

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অ'

14

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

15

শিশুদের বিকাশের সুযোগ দিলেই মজবুত হবে দেশের ভিত্তি: প্রধানমন

16

মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে

17

সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস

18

ঘরেই তৈরি করুন মুচমুচে ভেটকি ফিশ ফ্রাই, জেনে নিন সহজ রেসিপি

19

ইরান ইস্যুতে রাজনৈতিক চাপে ট্রাম্প

20