Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে ৫০০ অসহায় মানুষের পাশে ‘বন্ধুত্বের বাংলাদেশ’, বিতরণ খাবার ও বিশুদ্ধ পানি

সূর্য আহমেদ মিঠুন | বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে প্রায় ৫০০ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুত্বের বাংলাদেশ’। সংগঠনটির ‘একবেলা ভালো খাবার’ কর্মসূচির আওতায় এ উদ্যোগ নেওয়া হয়।

শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার, জালকুড়ি এলাকা এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীসহ সমাজের নানা শ্রেণি-পেশার সুবিধাবঞ্চিত মানুষের হাতে খাবার ও বিশুদ্ধ পানি তুলে দেওয়া হয়।

কর্মসূচিতে সংগঠনটির উপদেষ্টাসহ বিভিন্ন শ্রেণি-পেশার স্বেচ্ছাসেবীরা অংশ নেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় ৫০০ মানুষের কাছে খাবার ও বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া সম্ভব হয়।

আয়োজকদের মতে, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং তাঁদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ আয়োজন। মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।

সংশ্লিষ্টরা মনে করছেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এমন উদ্যোগ সমাজে মানবিকতা, পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার চর্চাকে আরও উৎসাহিত করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযোদ্ধা তালিকায় কঠোর যাচাই, বাদ পড়বেন অ-মুক্তিযোদ্ধারা:

1

দীর্ঘ প্রতীক্ষার পর শুরু ফুলবাড়ীতে পৌর পার্ক নির্মাণ

2

বিদায়ী ম্যাচে মেসির ঝলক, এক গোল ও দুই অ্যাসিস্টে আর্জেন্টিনা

3

ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের রাস্তা নির্মানে ঘাপলাবাজী

4

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে গেলেন ক্রিস্টা

5

সিলেটে এ বছর ৬৩৬ স্থানে দুর্গাপূজা হচ্ছে

6

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ডিম দিবস-২০২৬ উদযাপিত

7

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ভাষা শিক্ষা কেন্দ্র

8

অসম্পূর্ণ খালেই চূড়ান্ত বিল: ৩০ লাখ টাকা ভাগবাটোয়ার অভিযোগ

9

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার ১১ জেলের অর্থদন্ড

10

সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া

11

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, সন্দেহভা

12

বিক্ষোভ ঘিরে দিল্লিতে কঠোর নিরাপত্তা, বন্ধ মেট্রো স্টেশন ও ই

13

পাসপোর্ট অধিদপ্তরে অভিযোগের পাহাড়, গুরুত্বপূর্ণ পদে প্রভাবশা

14

ওজন কমলে শরীরের চর্বি কোথায় যায় জানুন বিজ্ঞান কী বলে

15

গোলাপগঞ্জ প্রেসক্লাবে নতুন কমিটির বিএনপি ও জামায়াতের কর্মীদে

16

এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ

17

সনাতন ধর্মাবলম্বীদের আস্থা অর্জনে কাজ করবে বিএনপি: গয়েশ্বর চ

18

নারায়ণগঞ্জে ৫০০ অসহায় মানুষের পাশে ‘বন্ধুত্বের বাংলাদেশ’, বি

19

এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম বাড়তেই সিলেটে দেখা দিয়েছে সংকট

20