Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

সনাতন ধর্মাবলম্বীদের আস্থা অর্জনে কাজ করবে বিএনপি: গয়েশ্বর চন্দ্র রায়

ডে-নাইট নিউজ | নিজস্ব প্রতিবেদক সনাতন ধর্মাবলম্বীরা আওয়ামী লীগের কাছ থেকে মুখ ফিরিয়ে বিএনপির কাছে এসেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, সনাতন সম্প্রদায়ের মানুষকে নিরাশ করা হবে না; বরং কাজের মাধ্যমে তাঁদের আস্থা অর্জন করা হবে।

শুক্রবার (৯ অক্টোবর) সাভারের পঞ্চবটী আশ্রমে শহীদ মজনু ফাউন্ডেশনের উদ্যোগে ৪৬টি পূজামণ্ডপের পুরোহিতদের মধ্যে নগদ অর্থসহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সনাতন ধর্মাবলম্বীরা দেশ ছেড়ে চলে গেলে আওয়ামী লীগ তাদের সম্পত্তি দখল করে লাভবান হয়, আর দেশে থাকলে তাদের ভোট পায়—এমন মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, বর্তমান সরকার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সনাতন সম্প্রদায়ের মানুষের আস্থা অর্জন করতে চায়।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবার হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উপলক্ষে পাঁচ কোটি টাকা নগদ সহায়তা দিয়েছেন। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল দেওয়া হচ্ছে এবং হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমেও সহায়তা দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

পূজামণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তার আহ্বান

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে ঘিরে নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পূজামণ্ডপগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, জাকসুর সাবেক ভিপি আশরাফ খান, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদায়ী ম্যাচে মেসির ঝলক, এক গোল ও দুই অ্যাসিস্টে আর্জেন্টিনা

1

অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

2

ঘরেই তৈরি করুন মুচমুচে ভেটকি ফিশ ফ্রাই, জেনে নিন সহজ রেসিপি

3

শীতের আগেই ঢাকার আকাশে কুয়াশার মতো আবছা ভাব, কারণ জানাল আবহা

4

অটোরিকশা বন্ধ হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি

5

মুক্তিযোদ্ধা তালিকায় কঠোর যাচাই, বাদ পড়বেন অ-মুক্তিযোদ্ধারা:

6

দীর্ঘ প্রতীক্ষার পর শুরু ফুলবাড়ীতে পৌর পার্ক নির্মাণ

7

বাজার করতে গিয়ে প্রাণ গেল পোশাক শ্রমিকের

8

ডিসেম্বর ঘিরে আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে কঠোর অবস্থানে ডিব

9

বন্ধ হয়ে গেলো রায়পুরে বেঙ্গল স‍্যু ইন্ডাস্ট্রিজ, দুই হাজার ন

10

দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালা

11

৩২১ দিনের দীর্ঘ অভিযান শেষে সান ডিয়েগোতে ফিরল মার্কিন রণতরি

12

রাতে ভালো ঘুমের জন্য মেনে চলুন এই ৮টি সহজ অভ্যাস

13

নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু ধর্ষণ আসামি ধরতে গিয়ে আহত ওসি

14

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

15

পরিকল্পিত নগরায়নে দেশের প্রতিটি সিটি ও জেলায় হচ্ছে মাস্টার

16

এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ

17

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

18

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ভাষা শিক্ষা কেন্দ্র

19

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫২৮, উদ্ধার মা

20